বলাগড়ে ছেলেধরা অভিযোগে ২ মহিলাকে গণপিটুনির ঘটনায় গ্রেফতার ১১

গলির বলাগড়ে শিশুচুরির গুজব ছড়িয়ে ২ মহিলাকে বেধরক মারধরের ঘটনায় ১১ জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতভর তল্লাশি অভিযান চালিয়ে এদে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

হুগলি, ২২ জানুয়ারি : হুগলির বলাগড়ে শিশুচুরির গুজব ছড়িয়ে ২ মহিলাকে বেধরক মারধরের ঘটনায় ১১ জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতভর তল্লাশি অভিযান চালিয়ে এদে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মারধর ও শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে।

বলাগড়ে ছেলেধরা অভিযোগে ২ মহিলাকে গণপিটুনির ঘটনায় গ্রেফতার ১১

ঘটনা হল, শনিবার রাতে বলাগড়ে গাড়ি থামিয়ে এক মহিলা ও তাঁর মা-কে নামিয়ে এনে ছেলেধরা সন্দেহে বেধরক মারধর করা হয়। গাড়ির চালককেও মারধর করে একদল জনতা। এরপরে গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তারপরই তল্লাশিতে নেমে পুলিশ অভিযুক্ত ১১ জনকে গ্রেফতার করেছে।

নিগৃহীতা মহিলা পেশায় শিক্ষিকা। তিনি ও তাঁর মা কল্যাণীর একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। তিনি জানিয়েছেন, হঠাৎ করেই গাড়ি থামিয়ে একদল লোক ছেলেধরা বলে মারতে শুরু করে। তিনি নিজের পরিচয় দিতে চাইলেও কেউ শোনেনি।

এমনকী তাঁর বৃদ্ধা মাকেও মারধর করা হয়। বৃদ্ধা জানান, তাকে টেনে হিঁচড়ে ধাক্কা দেওয়া হয়। মারধর করা হয়। কোনওকিছুই উপস্থিত জনতা শোনেনি। শুধুমাত্র গুজবের বশে এহেন ঘটনায় তারা যথেষ্ট আতঙ্কিত বোধ করছেন বলেও দুই মহিলা দাবি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+