হুগলিতে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে তোলপাড়
হুগলি জেলার গোঘাট এলাকায় এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিজেপির দাবি, কাশীনাথ ঘোষ নামের ওই কর্মীকে পিটিয়ে খুন করেছে তৃণমূল কংগ্রেসের লোকজন।
হুগলি জেলার গোঘাট এলাকায় এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিজেপির দাবি, কাশীনাথ ঘোষ নামের ওই কর্মীকে পিটিয়ে খুন করেছে তৃণমূল কংগ্রেসের লোকজন। শনিবার রাতে কাশীনাথ ঘোষের দেহ উদ্ধার করা হয়েছে কোটা গ্রাম থেকে।

এদিকে, বিজেপির দাবি কাশীনাথকে পিটিয়ে খুন করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন এলাকার তৃণমূল কংগ্রেসের নেতারা। পুলিশ জানিয়েছে তারা তদন্ত শুরু করেছে। গোটা ঘটনা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকাবাসী আপাতত আতঙ্কে।
প্রসঙ্গত গত ২২ তারিখ গোঘাট এলাকার নকুন্ডা গ্রামে পিটিয়ে খুন করা হয় তৃণমূল কংগ্রেসের কর্মী লালচাদ বাগকে। খুনের অভিযোগ ছিল বিজেপির বিরুদ্ধে। ওই খুনের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এই খুনের মামলায় অভিযুক্ত ছিল কাশীনাথ ঘোষ।












Click it and Unblock the Notifications