ভোটের আগের রাতে দুষ্কৃতী হানা! সিপিএম প্রার্থীর বাড়ি তছনছ
ভোটের আগের রাতে কাঁথির সিপিএম প্রার্থী পরিতোষ পট্টনায়েকের হলদিয়ার বাড়িতে হামলা। বাড়ি তছনছ করে লুঠপাটের অভিযোগ।
ভোটের আগের রাতে কাঁথির সিপিএম প্রার্থী পরিতোষ পট্টনায়েকের হলদিয়ার বাড়িতে হামলা। বাড়ি তছনছ করে লুঠপাটের অভিযোগ। প্রার্থী ও তাঁর স্ত্রীর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। হামলার সময় কেউ বাড়িতে ছিলেন না বলেই জানা গিয়েছে।

কাঁথির সিপিএম প্রার্থী পরিতোষ পট্টনায়েক। তাঁর বসত বাড়ি হলদিয়ার দোভাগ এলাকায়। কিন্তু ভোটের প্রচারে ব্যস্ত থাকায় বাড়িতে কেউই ছিলেন না। অন্যদিকে, প্রার্থী, তাঁর স্ত্রী বাবা-মা, সবাই খেজুরি কেন্দ্রের ভোটার। তাই রাতে বাড়িতে কেউই ছিলেন না বাবা-মা।
প্রার্থী ও তাঁর স্ত্রীর অভিযোগ রাত দুটো নাগাদ দুষ্কৃতীরা বাড়িতে হামলা চালায়। গ্রিল কেটে, জানলা ভেঙে বাড়িতে ঢোকে। আলমারিও কেটে ফেলা হয়। ভোটের কাজে
ব্যবহারের জন্য ব্যাঙ্ক থেকে তোলা একলক্ষের বেশি টাকা দুষ্কৃতীরা নিয়ে যায়। এছাড়াও প্রার্থীর স্ত্রীর গয়না, টাকাও নিয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনার পিছনে তৃণমূল রয়েছে বলে অভিযোগ সিপিএম প্রার্থীর। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
প্রার্থীর স্ত্রী অভিযোগ করেছেন, রাতে এলাকায় ঘুরছিল ৩০০ থেকে ৪০০ জনের বাইক বাহিনী। সেই বাইক বাহিনী তাঁদের বাড়িতে হামলার পিছনে থাকতে পারে বলে মনে
করছেন তারা।












Click it and Unblock the Notifications