RG Kar Hospital: আরজি কর কাণ্ডে তোলপাড়! কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি নবান্নে
RG Kar Hospital Case: আরজি কর-কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। কার্যত প্রত্যেকদিনই বিচারের দাবিতে উত্তাল হচ্ছে শহর কলকাতা। রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ পথে নামছেন। রাত দখল করছেন মহিলারা। সবারই একটাই আওয়াজ, 'উই ওয়ান্ট জাস্টিস'।
অবিলম্বে বিচার চাই। একই সঙ্গে পর্যাপ্ত নিরাপত্তার দাবিও জানাচ্ছেন মহিলারা। যা রীতিমত চাপ বাড়াছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের (West Bengal Govt) উপর। আর এর মধ্যেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে চাঞ্চল্যকর চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে (RG Kar Hospital Case) ।

নবান্নে মুখ্যসচিবকে সেই চিঠি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আরজি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সেই চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু নবান্নের তরফে জানানো হয়নি এই প্রতিবেদন লেখা পর্যন্ত।
আরজি কর হাসপাতালের নিরাপত্তায় ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এরপর আজ বুধবার সকাল থেকেই সিআরপিএফের তৎপরতা নজরে এসেছে।
The Ministry of Home Affairs has issued a letter to the Chief Secretary of West Bengal about the deployment of CISF personnel in the state in response to the rising protests.
— ANI (@ANI) August 21, 2024
আরজি কর হাসপাতালে বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে ছুটে এসেছেন বাহিনীর ডিআইজি কে প্রতাপ সিং। দীর্ঘক্ষণ আরজি কর হাসপাতালের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন বাহিনীর আধিকারিকরা। এমনকি হাসপাতাল প্রশাসনের সঙ্গেও দীর্ঘক্ষণ বৈঠক হয়।
পাশাপাশি আরজি কর হাসপাতালে মধ্যে একটি কলকাতা পুলিশের ক্যাম্প আছে। সেই ক্যাম্পের আধিকারিকদের সঙ্গেও বৈঠক হয় সিআরপিএফের ডিজির। এরপর সেখান থেকে সোজা লালবাজারে চলে যান সিআরপিএফের আধিকারিকরা। দীর্ঘক্ষণ ধরে বৈঠক হয়। মূলত ক্যাম্প তৈরি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।
Ministry of Home Affairs (MHA) writes to the West Bengal Chief Secretary over CISF deployment at RG Kar Medical College and Hospital in Kolkata, where the rape and murder of a woman trainee doctor happened.
— ANI (@ANI) August 21, 2024
বলে রাখা প্রয়োজন, গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকরে ধর্ষণ করে খুনের ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চ। হাসপাতালের ভেতরে কেন চিকিৎসকদের জন্য বিশ্রামের ঘর ছিল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকী এই ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও। একই সঙ্গে নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলে সুপ্রিম কোট।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications