বাংলায় টিকিয়াপাড়া কাণ্ডের পর অমিত শাহের মন্ত্রকের ঝাঁঝালো চিঠি মমতা সরকারকে! লকডাউন ইস্যুতে তুঙ্গে

হাওড়ার টিকিয়াপাড়া কাণ্ডের পর অমিত শাহের মন্ত্রকের ঝাঁঝালো চিঠি মমতা সরকারকে! লকডাউন ইস্যুতে তুঙ্গে

লকডাউনে হাওড়ার টিকিয়াপাড়ায় পুলিশের ওপর হামলা, কলকাতার একাধিক জায়গায় রাস্তায় নিয়ম ভেঙে মানুষের অবাধ চলাচল, এই সমস্ত প্রসঙ্গেই বাংলার রাজনীতির পারদ চড়ছিল। তৃণমূল বনাম বিজেপির সংঘাতের আগে থেকেই করোনা ইস্যুতে মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপালের দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে থাকে। আর এবার কলকাতায় বার্তা এল সোজা দিল্লি থেকে। বাংলার পরিস্থিতি নিয়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক নড়েচড়ে বসল।

 হাওড়ার টিকিয়াপাড়া কাণ্ড ও অমিত শাহের মন্ত্রকের তোপ

হাওড়ার টিকিয়াপাড়া কাণ্ড ও অমিত শাহের মন্ত্রকের তোপ

হাওড়ার টিকিয়াপাড়া কাণ্ডে অভিযুক্ত হিসাবে এক বিজেপি নেতার ভাইয়ের ভিডিও প্রকাশ্যে আনে হাওড়া পুলিশ। এরপরদিনই সোজা দিল্লিতে চিঠি এলো স্বরাষ্ট্রমন্ত্রকের। মমতা সরকারের কাছে চিঠি পাঠিয়ে রাজ্যে লকডাউনের বিধি ভঙ্গ নিয়ে কার্যত রাজ্য সরকারকে তুলোধনা করে কেন্দ্র।

 হাওড়া , কলকাতা নিয়ে বক্তব্য

হাওড়া , কলকাতা নিয়ে বক্তব্য

অমিত শাহের দফতরের পাঠানো চিঠিতে রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহাকে লেখা হয়েছে যে, ' লকডাউনের বিধি ভঙ্গ দেখা গিয়েছে কলকাতা ও হাওড়ায়।' উল্লেখ্য, কলকাতার রাজাবাজারে মানুষকে নিয়মের তোয়াক্কা না করেই রাস্তায় বেরিয়ে যেতে দেখা যায় কিছুদিন আগে। অন্যদিকে, হাওড়ার টিকিয়াপাড়ায় পুলিশকে লাথি মারার ঘটনাও প্রকাশ্যে আসে।

 'নির্দিষ্ট এলাকা' নিয়ে বক্তব্য সরকারের

'নির্দিষ্ট এলাকা' নিয়ে বক্তব্য সরকারের

স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠিতে সাফ বার্তায় বলা হয় , ' একটি নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট গোষ্ঠী কলকাতা ও হাওড়ায় লকডাউনের নিয়ম ভেঙেছে বলে মিডিয়া রিপোর্টে দেখা গিয়েছে। এমনকি করোনা যোদ্ধা, যেমন পুলিশের ওপরেও হামলা হয়েছে। এর জেরে লকডাউনের কঠোর নিয়ম বলবৎ করা উচিত।'

বাংলার করোনা পরিস্থিতি

বাংলার করোনা পরিস্থিতি

পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব এদিন নবান্নে জানিয়েছেন, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৪৫৬। এঁদের মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১০৪৭। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৯৪০। এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৬৪ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+