অর্জুন চৌরাশিয়া কাণ্ডে কড়া পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রকের, রাজ্যের কাছে রিপোর্ট তলব
অর্জুন চৌরাশিয়া কাণ্ডে কড়া পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রকের, রাজ্যের কাছে রিপোর্ট তলব
কাশীপুরে বিজেপি কর্মী অর্জুন চৌরাশিয়া খুনের ঘটনায় রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কাশীপুরে মৃতের পরিবারের সঙ্গে দেখা করার পর রিপোর্ট তলবের কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমান বন্দর থেকে সোজা কাশীপুরে গিয়েছিলেন তিনি। সেখানে মৃত বিজেপি নেতার পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার তীব্র নিন্দা করেছেন।

রাজ্যের কাছে রিপোর্ট তলব
কাশীপুরে বিজেপি কর্মী অর্জুন চৌরাশিয়ার মৃত্যুর ঘটনায় সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশীপুরে মৃত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন। তার পরেই সাংবাদিক বৈঠক করে ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। এবং এই ঘটনার জন্য রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে খুন-সন্ত্রাসের ঘটনা একের পর এক ঘটে তলেছে বলে তীব্র আক্রমণ শানিয়েছেন অর্জুন চৌরাশিয়া।

রাজনৈতিক কারণে খুন
অমিত শাহ অভিযোগ করেছেন রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে অর্জুন চৌরাশিয়াকে। পশ্চিমবঙ্গের মত রাজনৈতিক হিংসার ঘটনা কোনও রাজ্যে ঘটে না। পরিবারের সঙ্গে কথা বলার পর এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, পুলিশ আসল দোষীদের না গ্রেফতার করে মৃত নেতার পরিবারের লোকেদের মারধর করছে। এমনকী অর্জুন চৌরাশিয়ার বৃদ্ধা ঠাকুমাকেও পুলিশ মারধর করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

সিবিআই তদন্তের দাবি
অমিত শাহের মুখেও শোনা গেল সিবিআই তদন্তের কথা। অর্জুন চৌরাশিয়ার পরিবার প্রথম থেকেই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন। তাঁরা অভিযোগ করেছিলেন পুলিশি তদন্তে তাঁদের আস্থা নেই। সেকারণে বারবার দেহ নিয়ে যেতে তাঁরা বাধা দিচ্ছিলেন। অর্জুন চৌরাশিয়ার পরিবারের সুরে সুর মিলিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন এই ঘটনার সিবিআই তদন্ত হওয়া উচিত। অর্থাৎ বিজেপি নেতা অমিত শাহও সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।

আদালতে পরিবার
ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি নেতার পরিবার। তাঁরা কলকাতা হাইকোর্টে ময়নাতদন্তে স্থগিত করার আর্জি জানিয়েছে। কলকাতা হাইকোর্ট মামলা করার অনুমতিও দিয়েছে। অর্জুন চৌরাশিয়ার পরিবারকে সাহায্য করছে বিজেপি। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং দিলীপ ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করে ভিডিওগ্রাফির মাধ্যমে ময়না তদন্তের কথা বলেছিলেন। অমিত শাহের মুখেও সেই কথাই শোনা গিয়েছে।












Click it and Unblock the Notifications