Amit Shah-Mamata Banerjee Meeting: ১৪ তলার ঘরে মমতার সঙ্গে ২০ মিনিট বৈঠকে অমিত শাহ
এই ১৪ তলাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস। সেখানে বসে গোটা রাজ্যপাঠ সামলান তিনি। আর সেখানেই প্রটোকল ভেঙেই পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহের মধ্যে একান্তে বৈঠ
পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক শেষ করেই নবান্নের ১৪ তলাতে পৌঁছে গেলেন অমিত শাহ। এই ১৪ তলাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস। সেখানে বসে গোটা রাজ্যপাঠ সামলান তিনি। আর সেখানেই প্রটোকল ভেঙেই পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহের মধ্যে একান্তে বৈঠক হয় বলে জানা যাচ্ছে।
একাধিক ইস্যুতে যখন উত্তপ্ত রাজ্য-রাজনীতি সেই সময়ে মমতা অমিত শাহের মুখ্যমন্ত্রীর এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

২০ মিনিট বৈঠক হয়
পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের পরেই লাঞ্চের ব্যবস্থা ছিল। আর তা শেষ করেই দেখা যায় নিজের ১৪ তলার ঘরে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২ টো ১০ নাগাদ লিফটে করে সেখানে পৌঁছন অমিত শাহও। কার্যত নজিরবিহীন ঘটনা। সেখানে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। এরপর প্রায় ১০ মিনিট রুদ্ধদ্বার বৈঠক দুজনের মধ্যে হয়। তবে ঠিক কি নিয়ে এই বৈঠক হয়েছে তা স্পষ্ট নয়। বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি শাহ। সোজা বেরিয়ে যান। এমনকি মুখ্যমন্ত্রীও কোনও মন্তব্য করতে চাননি। তবে জানা যাচ্ছে, এক দেশ এক পুলিশ নীতি নিয়ে নয়া বিল আনছে কেন্দ্র। এমনকি একাধিক এমন বিল কেন্দ্র আনছে যেখানে রাজ্যের অধিকার খর্ব গ্রে পারে। সে বিষয়েই শাহের কাছে নিজের বক্তব্য জানান বলে জানা যাচ্ছে। এমনকি রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে খবর।

রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ
একাধিক ইস্যুতে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে। বিশেষ করে ইডি এবং সিবিআই নিয়ে সক্রিয়তা নিয়ে বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি রাজনৈতিক প্রতিহিংসা নিয়েও আক্রমণ শানিয়েছে তৃণমূল। পালটা রাজ্যের বিরুদ্ধে বঙ্গ বিজেপি শিবির লাগাতার আক্রমণ শানাচ্ছে। বিশেষ করে গরু পাচার, শিক্ষক দুর্নীতি সহ একাধিক ইস্যুতে লাগাতার আক্রমণ শানাচ্ছে বিজেপি। এই অবস্থায় কলকাতাতে পা রেখেই বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠক করেছেন শাহ। আর এরপরেই অমিত শাহের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ। যদিও এই বৈঠকে ইডি কিংবা সিবিআইয়ের সক্রিয়তা নিয়ে প্রশাসনিক প্রধান আলোচনা করেছেন কিনা তা জানা যায়নি। এমনকি কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা নিয়েও সরব হতে পারেন বলেও মনে করা হচ্ছে।

প্রটোকল ভেঙে পৌঁছে যান শাহ
এর আগে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিয়ে রাজনাথ সিং প্রটোকল ভেঙে মমতার সঙ্গে আলোচনা করেছেন। এরপর একই পথে প্রটোকল ভাঙলেন অমিত শাহও। শাহের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো না। এর আগে প্রধানমন্ত্রীর প্রশংসা করলেও শাহের কথা শোনা যায়নি। এমনকি একাধিকবার দিল্লি গেলেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। কিন্ত্য শাহের সঙ্গে দেখা হয়নি। সেখানে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications