আর দেরি নয়, এই সপ্তাহেই শুরু হতে পারে মদের হোম ডেলিভারি
আর দেরি নয়, এই সপ্তাহেই শুরু হতে পারে মদের হোম ডেলিভারি
আর দেরি নয়। এই সপ্তাহ থেকেই কলকাতায় মদের হোম ডেলিভারি শুরু হয়ে যেতে পারে। আবগারি দফতর সূত্রে এমনটাই খবর। গ্রাহকরা স্থানীয় দোকানগুলোতে ফোন করে মদের অর্ডার দিতে পারবেন। আর দোকান থেকে সেই অনুযায়ী তা সরবরাহ করা হবে।

সপ্তাহ খানের আগে মদের হোম ডেলিভারি নিয়ে ভুয়ো খবর
লকডাউনে মদের দোকান বন্ধ থাকায় সরকারের যেমন রাজস্বের ক্ষতি হচ্ছে, ঠিক তেমনই সুরা প্রেমিরা অসুবিধায় পড়েছেন। বিষয়টি নিয়ে সপ্তাহখানেক আগে একটি ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়েছিল ওইদিন থেকেই মদের দোকান থেকে হোম ডেলিভারির ব্যবস্থা করা হচ্ছে।

সকালে অর্ডার, বিকেলে সাপ্লাইয়ের সম্ভাব্য ব্যবস্থা
সূত্রের খবর অনুযায়ী,মদের দোকানে ফোন করে মদের অর্ডার দেওয়া যাবে সকাল ১১ থেকে বেলা ২টোর মধ্যে। বেলা ২ টো থেকে বিকেল ৫ টার মধ্যে মদ সাপ্লাই দিতে হবে। বিকেল ৫ টার পরে দোকান কোনওভাবেই খোলা রাখা যাবে না। এমন ব্যবস্থা রাখা হতে পারে।

১৮০০ দোকানের মধ্যে রাজি ৬০ শতাংশ
জানা গিয়েছে শহরের ১৮০০ টি মদের দোকানের মধ্যে ৬০ শতাংশ হোম ডেলিভারি দিতে রাজি হয়েছে।

নেই কোনও ধারা, নেই নিষেধাজ্ঞাও
শুল্ক দফতরের আইন অনুযায়ী মদের হোম ডেলিভারির কোনও ধারা নেই। অন্যদিকে হোম ডেলিভারিতে কোনও নিষেধাজ্ঞাও নেই।

সরকারি রাজস্বের ক্ষতি
লকডাউনের জেরে তিন সপ্তাহ বন্ধ মদের দোকানগুলি। ফলে কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে সরকারি কোষাগারে। এদিকে করোনা মোকাবিলাতেও প্রবল চাপ সরকারি কোষাগারে।












Click it and Unblock the Notifications