Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রবিবার ছুটি বাতিল হল রাজ্য সরকারি কর্মীদের একাংশের! কিন্তু কেন জানেন?

ছুটি বাতিল হল রাজ্য সরকারি কর্মীদের একাংশের! ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শনিবার একাংশ এবং রবিবার সাপ্তাহিক ছুটি থাকে। সরকারি এবং বেসরকারি সবকিছুই বন্ধ থাকে। কিন্তু খাদ্য দফতরের কর্মীদে কাজে আসার জন্যে বল

ছুটি বাতিল হল রাজ্য সরকারি কর্মীদের একাংশের! ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শনিবার একাংশ এবং রবিবার সাপ্তাহিক ছুটি থাকে। সরকারি এবং বেসরকারি সবকিছুই বন্ধ থাকে। কিন্তু খাদ্য দফতরের কর্মীদে কাজে আসার জন্যে বলা হয়েছে।

রবিবার দফতরের সব কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। হঠাত কেন এমন সিদ্ধান্ত তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি রবিবারের ছুটি কবে পাওয়া যাবে তা নিয়ে একটা প্রশ্ন থাকছে।

ইতিমধ্যে খাদ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে

ইতিমধ্যে খাদ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে

ইতিমধ্যে খাদ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে কর্মীদের স্পষ্ট ছুটি বাতিলের কথা বলা হয়েছে। কিন্তু কেন? খাদ্য দফতরের তরফে জানা গিয়েছে, খাদ্যসাথী গ্রাহক সম্পর্কে বিশেষ তথ্য জানতে একটি অভিযান চালানো হবে। আর সেই কারণেই এই ছুটি বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, 'রেশন দোকানে গিয়ে গ্রাহকদের সঙ্গে কথা বলতে হবে খাদ্য দফতরের কর্মীদের। আর সেখান থেকে সমস্ত তথ্য জোগাড় করতে হবে।

রেশনে দোকানে এই অভিযান চালানো হবে

রেশনে দোকানে এই অভিযান চালানো হবে

জানা যাচ্ছে, জেলার প্রত্যেক রেশনে দোকানে এই অভিযান চালানো হবে। গ্রাহক এবং রেশন দোকানের মালিকের সঙ্গে কথা বলবেন খাদ্য দফতরের কর্মীরা। কোথায় কী সমস্যা, ফিডব্যাক নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে কর্মীদের। আর সেই রিপোর্ট দিতে হবে খাদ্য দফতরে। আর তা খতিয়ে দেখেই পরবর্তী ব্যবস্থা বলে মনে করা হচ্ছে। বিশেষ করে রেশন পরিষেবা নিয়ে একটা অভিযোগ আছে মানুষের মধ্যে। তা কাটাতেও এহেন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে?

লাভবান হচ্ছেন বাংলার কয়েক লক্ষ মানুষ

লাভবান হচ্ছেন বাংলার কয়েক লক্ষ মানুষ

প্রায় পাঁচবছরেরও বেশি সময় আগে রাজ্যে খাদ্যসাথী ( Khadya Sathi) প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( mamata banerjee)। এই প্রকল্পে বার্ষিক ব্যয় প্রায় ৫ হাজার কোটি টাকা 'খাদ্য সাথী' প্রকল্পের কোন পরিবার মাসে কত খাদ্যদ্রব্য পাবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ডিজিটাল রেশন কার্ডের প্রত্যেকটি কার্ডে থাকে আলাদা আলাদা নম্বর। খাদ্যসাথী প্রকল্পে লাভবান হচ্ছেন বাংলার কয়েক লক্ষ মানুষ।

খাদ্যসাথী প্রকল্পের সুবিধা পেতে-

খাদ্যসাথী প্রকল্পের সুবিধা পেতে-

পরিবারের ডিজিটাল রেশন কার্ড না থাকলে কিংবা ভর্তুকি যুক্ত খাদ্যশস্যের আওতায় আসতে চাইলে কয়েকটী ধাপ দিয়ে যেতে হবে। ১) ফর্ম ৩ পূরণ করে জমা দিতে হবে। ২) আবেদনকারীর নিজের কিংবা পরিবারের কোনও সদস্যের বৈধ মোবাইল নম্বর লাগবে। ৩) আধার কার্ডে উল্লিখিত ঠিকানা ভিন্ন হলে সেই ঠিকানার প্রমাণ দিতে হবে। ( পাসপোর্ট/বিদ্যুতের বিল/ ড্রাইভিং লাইসেন্স/ ফোনের বিল)। যদিও এই প্রক্রিয়ায় আসতে হলে দুয়ারে সরকারের মধ্যে আসতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+