Holi Special NJP to Howrah Train: নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত হোলি স্পেশাল ট্রেন, কবে কখন ছাড়বে জানুন

Holi Special NJP to Howrah Train: হাতে আর মাত্র কয়েকটা দিন! সপ্তাহ শেষে রঙের উৎসবে মেতে উঠবে গোটা দেশ। এবার দোল হোলি মিলিয়ে লম্বা ছুটি। ফলে লম্বা ছুটি মানেই বেড়াতে যাওয়া কিংবা পরিবারের কাছে ফেরা। ফলে ট্রেনগুলিতে ক্রমশ চাপ বাড়তে থাকে। আর এই বাড়তি যাত্রী সামাল দিতে 'হোলি স্পেশাল' ট্রেন চালাচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। একেবারে আট জোড়া স্পেশাল ট্রেন চালানো হচ্ছে একাধিক রুটে।

যেমন আছে ডিব্রুগড়-এনজেপি-ডিব্রুগড়, এনজেপি-হাওড়া-এনজেপি ও আনন্দবিহার হোলি স্পেশাল ট্রেন। ইতিমধ্যে একাধিক রুটে স্পেশাল ট্রেন চলতেও শুরু করেছে। বেশ কয়েকটি ট্রেনে ধাপে ধাপে চালানো হবে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি (Holi Special NJP to Howrah Train) দেওয়া হয়েছে।

Holi Special NJP to Howrah Train

সেই অনুযায়ী জানা যাচ্ছে বৃহস্পতিবার থেকে ট্রেন নম্বর ০৫৭৬২ ডিব্রুগড়-এনজেপি স্পেশাল চালু হয়েছে। আগামী ২৮ মার্চ পর্যন্ত চালানো হবে এই স্পেশাল ট্রেনটিকে। প্রতি শুক্রবার করে এটি চালানো হবে।

একই ভাবে ট্রেন নম্বর ০৫৭৬১ এনজেপি-ডিব্রুগড় স্পেশাল হোলি স্পেশাল ট্রেন চালানো হবে। যা আজ বুধবার অর্থাৎ ১২ মার্চ থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত চালানো হবে। রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রত্যেক বুধবার করে এই ট্রেন চালানো হবে। ০৫৭৬৪ ডিব্রুগড়-এনজেপি স্পেশাল ১৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত প্রত্যেক রবিবার করে চলবে। ৫৭৬৩ এনজেপি-ডিব্রুগড় ১৫ থেকে ২৯ মার্চ পর্যন্ত প্রতি শনিবার করে চলবে।

Holi Special NJP to Howrah Train: এনজেপি-হাওড়া স্পেশাল

বহু পর্যটক এই সময় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বেড়াতে যান। নিউ জলপাইগুড়ি গামী একাধিক ট্রেনের উপর বেশ চাপ আছে। সে কথা মাথায় রেখেই হোলি স্পেশাল ট্রেন উত্তরবঙ্গেও চালানো হচ্ছে। ০৩০২৮ এনজেপি-হাওড়া স্পেশাল (Holi Special NJP to Howrah Train) আগামীকাল ১৩ মার্চ থেকে চালানো হবে। যা চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতেক বৃহস্পতিবার এনজেপি থেকে ছাড়বে ট্রেনটি।

অন্যদিকে ০৩০২৭ হাওড়া-এনজেপি স্পেশাল ট্রেনটি আজ ১২ মার্চ থেকে আগামী ১৯ মার্চ পর্যন্ত প্রত্যেক বুধবার করে চলাছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। ট্রেনের টিকিট বুকিং অপশন খোলা আছে। টিকিটের অবস্থা দেখে আজই বুক করুন।

এছাড়াও রয়েছে যোগবাণী-আনন্দবিহার টার্মিনাল ও আনন্দবিহার টার্মিনাল-যোগবাণী, নারেঙ্গি-গোরখপুর জংশন, গোরখপুর-নারেঙ্গি, কাটিহার-অমৃতসর, অমৃতসর-কাটিহার, কামাখ্যা-আনন্দবিহার টার্মিনাল, আনন্দবিহার টার্মিনাল-কামাখ্যা স্পেশাল ট্রেন রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+