‘মীরজাফর’, শুভেন্দুর ছবি দেওয়া হোর্ডিং-এ ছয়লাপ বৈদ্যবাটী, মুখ খুলল বঙ্গ বিজেপি
‘মীরজাফর’, শুভেন্দুর ছবি দেওয়া হোর্ডিং-এ ছয়লাপ বৈদ্যবাটী, মুখ খুলল বিজেপি
মীরজাফর শুভেন্দু অধিকারী। নতুন উপাধিতে এখন সরগরম বাংলার রাজনৈতিক মহল। বিশ্বাসঘাতক শুভেন্দু বিজেপিতে যোগ দিয়েছে। তাকে মীরজাফর ছা়ড়া আর কিছু বলা যায় না। তারপর থেকেই এই একটি শব্দকে কেন্দ্র করেই আবর্তিত হয়ে চলেছে বঙ্গের রাজনীতি। এবার বৈদ্যবাটীতে শুভেন্দুর ছবি দেওয়া মীরজাফর লেখা হোর্ডিং ছেয়ে গিয়েছে গোটা শহর। ৈবদ্যবাটী পুরসভার সামনেও পড়েছে হোর্ডিং।

ফের শুভেন্দুর নামে হোর্ডিং
ফের শুভেন্দু অধিকারীর নামে হোর্ডিং পড়ল জেলায়। হুগলির বৈদ্যবাটীতে হোর্ডিং পড়ল শুভেন্দুর ছবি দিয়ে। তাতে দাদার অনুগামী লেখা নেই। লেখা হয়েছে মীরজাফর। বৈদ্যবাটী পুরসভা থেকে রাস্তার মোড়ে মোড়ে পড়েছে সেই হোর্ডিং। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূল কংগ্রেস নেতারা তাঁকে বিশ্বাসঘাতক মীর্জাফর বলে আক্রমণ শানিয়েছেন। সেই মীরজাফর লেখা ছবি এবার পড়তে শুরু করেছে রাজ্যের জেলায় জেলায়।

বিজেপিতে শুভেন্দু
তৃণমূল কংগ্রেস ছেড়ে শুভেন্দু অধিকারী যোগ দিয়েছেন বিজেপিতে। পরিবর্তনের পরিবর্তন চাই বলে স্লোগান দিয়েছেন শুভেন্দু। যে তৃণমূলের পতাকা হাতে নিয়ে একুশ বছর বাংলার রাজনীতির ময়দানে দাপিয়ে বেরিয়েছে অধিকারী গড়ের রাজপুত্র। সেই শুভেন্দু অধিকারীকে এখন দেখা যাবে বিজেপির পতাকা হাতে। কাঁথির মানুষের কাছে একটা কঠিন ভিস্যুয়াল জার্ক তাতে কোনও সন্দেহ নেই। রং বদলে যাওয়ার পর শুভেন্দুকে কাঁথির মানুষ কতটা কাছে টেনে নেবেন সেটা এখন বড় চ্যালেঞ্জ।

কাঁথিতে শক্তি প্রদর্শন তৃণমূলের
শুভেন্দুর বিজেপিতে যোগ দেওয়ার পরেই ২৩ ডিসেম্বর কাঁথিকে রোড শো করে তৃণমূল কংগ্রেস। শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জের সামনে দিয়েই গিয়েছে তৃণমূলের মিছিল। শুভেন্দুর বাড়ির সামনেই মীরজাফর স্লোগান দেওয়া হয়েছে। শুভেন্দুর জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ জানিয়ে ময়দানে নামে তৃণমূল কংগ্রেস। সভা করে সৌগত রায় ও ফিরহাদ হাকিম। তাঁরা রীতিমতো হুঙ্কার দিয়ে ফিরহাদ বলেছিলেন কাঁথি কারোর গড় নয়।

শুভেন্দুর পাল্টা ব়্যালি
তৃণমূলের শক্তি প্রদর্শনে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে ২৪ ডিসেম্বর পাল্টা ব়্যালি করছেন শুভেন্দু অধিকারী। গেরুয়া পতাকা হাতে কাঁথিতে এটাই তাঁর প্রথম রাজনৈতিক কর্মসূচি। তৃণমূলের জনসমর্থনকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে শুভেন্দু নিজের জনপ্রিয়তা প্রমাণ করতে মরিয়া হয়ে গিয়েছেন। বিপুল জনসমাগমে শুরু হয়ে গিয়েছে শুভেন্দুর রোড শো শুরু হয়ে গিয়েছে। সেখান থেকে শুভেন্দু স্লোগান দিয়েছেন ঘর ঘর বিজেপি।












Click it and Unblock the Notifications