কানামাছি খেলার ছলেই ঘাড়ে কোপ, দুই বান্ধবীর সমকামী সম্পর্কের জেরেই খুনের চেষ্টা, বয়ান চিরঞ্জিতের

কানামাছি খেলার ছলেই স্বামীর ঘাড়ে কোপ বসিয়ে খুন করতে চেয়েছিল স্ত্রী ও তার বান্ধবী। পুলিশের কাছে চাঞ্চল্যকর বয়ান দিল গুরুতর জখম স্বামী চিরঞ্জিৎ পালের।

কলকাতা, ১৪ ডিসেম্বর : কানামাছি খেলার ছলেই স্বামীর ঘাড়ে কোপ বসিয়ে খুন করতে চেয়েছিল স্ত্রী ও তার বান্ধবী। পুলিশের কাছে চাঞ্চল্যকর বয়ান দিল গুরুতর জখম স্বামী চিরঞ্জিৎ পালের। বান্ধবীর সঙ্গে সমকামী সম্পর্ক বজায় রাখতেই তাঁদের আনুষ্ঠানিক বিয়ের আগের রাতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয় বলে অভিযোগ তাঁর। গলায় হাঁসুয়ার একটি কোপ বসানোর পর কোনওরকমে পালিয়ে বাঁচেন তিনি।

বর্ধমানের কালনার চিরঞ্জিতের সঙ্গে দীপা পণ্ডিতের আনুষ্ঠানিক বিয়ের কথা ছিল মঙ্গলবার। তার আগের রাতে অর্থাৎ সোমবার দেখা করতে চেয়ে বাড়িতে আসতে লা হয় চিরিঞ্জৎকে। চিরঞ্জিৎ কোনওকিছু না ভেবে ছুটে গিয়েছিল স্ত্রীর ডাকে সাড়া দিয়ে। সেখানে উপস্থিত ছিল দীপার এক বান্ধবী নাসিমাও। বেশ কিছুক্ষণ কথার পর কানামাছি খেলার কথা বলে দীপা।

কানামাছি খেলার ছলেই ঘাড়ে কোপ, দুই বান্ধবীর সমকামী সম্পর্কের জেরেই খুনের চেষ্টা, বয়ান চিরঞ্জিতের

তারপরই চিরঞ্জিতের চোখে বেঁধে দেওয়া হয় রুমাল। এই সুযোগে হাঁসুয়ার এক কোপ বসিয়ে দেওয়া হয় তাঁর ঘাড়ে। চিরঞ্জিৎ বুঝতে পরে তাঁকে খুনের ছক কষা হয়েছে। এরপর রক্তাক্ত অবস্থায় কোনওরকমে পালিয়ে যান তিনি। থানায় অভিযোগ করেন দুই বান্ধবীর বিরুদ্ধে। এরপরই গ্রেফতার করা হয় অভিযুক্ত দীপা ও নাসিমাকে।

এক বছর আগে দীপা ও চিরঞ্জিতের বিয়ে হয় রেজিস্ট্রি করে। মঙ্গলবার তাদের আনুষ্ঠানিক বিয়ে হওয়ার কথা ছিল। পাঁচ বছর ধরে দীপার সঙ্গে সম্পর্ক চিরঞ্জিতের। কিন্তু আনুষ্ঠানিক বিয়ে হয়নি তাঁদের। এর আগে চিরঞ্জিৎ দীপাকে জানিয়েছিল নাসিমার সঙ্গে সম্পর্ক না রাখতে।

কিন্তু তা মন থেকে মেনে নিতে পারেনি দীপা। নাসিমার সঙ্গে ষড়যন্ত্র করেই তাই খুনের পরিকল্পনা করেছিল সে। পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, দীপার সঙ্গে নাসিমার সম্পর্ক নিয়ে তার বাড়ির লোকেরও আপত্তি ছিল। কিন্তু কোনও কিছুই কানে করেনি সে। শেষ পর্যন্ত স্বামীকেও খুনের চেষ্টা করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+