লড়াই করে বাঘের কবল থেকে মৎস্যজীবীকে রক্ষা করলেন তাঁরই বন্ধুরা
লড়াই করে বাঘের কবল থেকে মৎস্যজীবীকে রক্ষা করলেন তাঁরই বন্ধুরা
একটুর জন্য সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের হাত থেকে রক্ষা পেলেন এক মৎস্যজীবী। সুন্দরবন এলাকায় অন্য মৎস্যজীবীরা লড়াই করে ওই মৎস্যজীবীকে বাঘের থাবা থেকে উদ্ধার করেন।

জানা গিয়েছে, বাঘটি মৎস্যজীবীকে টেনে জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় অন্য মৎস্যজীবীরা ওখানে মাছ ধরছিলেন। তাঁরাই উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে মৎস্যজীবীকে উদ্ধার করেন। তাঁরা নদীর ধার থেকে মাটির শক্ত ডেলা নিয়ে বাঘের দিকে ছুঁড়ে মারে। শক্ত ডেলা বাঘের চোখে লাগে এবং সে সঙ্গে সঙ্গে মৎস্যজীবীকে ছেড়ে দিয়ে জঙ্গলে পালিয়ে যায়। যাদব মণ্ডল নামে ওই মৎস্যজীবীকে বনদপ্তরের কর্মীদের সহায়তায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ছ’জন মৎস্যজীবীর মধ্যে যাদব ছিলেন একজন। বুধবার তাঁরা সুন্দরবন এলাকায় মাছ ধরার জন্য পাখিরালয় গ্রাম থেকে রওনা হন। সরকারিভাবে জানা গিয়েছে, 'যাদব হাঁটু সমান জলে নেমে মাছ ধরতে ব্যস্ত ছিলেন। ঠিক তখনই জলের মধ্যে থেকে এসে বাঘটি হামলা করে তাঁর ওপর। অন্য মৎস্যজীবীরা সতর্ক করার আগেই বাঘটি থাবা বসায় যাদবের ওপর। বাঘটি থাবা বসিয়ে তাঁকে টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে যায়।’ এরপর অন্য দুই মৎস্যজীবী অরবিন্দ মণ্ডল ও মনোরঞ্জন খাটুয়া উপলব্ধি করেন যে একমাত্র মাটির ঢেলাই অস্ত্র হতে পারে বাঘের থেকে নিস্তার পাওয়ার জন্য। অরবিন্দ বলেন, 'প্রথমবার আমরা লক্ষ্যে নিশানা করতে পারিনি। কিন্তু দ্বিতীয়বার ভাগ্যক্রমে সেটা বাঘের মুখে লাগে এবং সে কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে যায়।’ এরপরই বাঘটি যাদবকে ছেড়ে দিয়ে জঙ্গলে গা ঢাকা দেয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications