হিরণ কি বিজেপি ছেড়ে তৃণমূলে! খড়গপুরের পুর-চেয়ারম্যান পদ নিয়ে জল্পনার জবাব

হিরণ কি বিজেপি ছেড়ে তৃণমূলে! খড়গপুরের পুর-চেয়ারম্যান পদ নিয়ে জল্পনার জবাব

হিরণ চট্টোপাধ্যায় বিজেপির টিকিটে বিধানসভার পর পুরসভা ভোটে জিতেছেন। এবার তিনি তৃণমূলে যোগ দিয়ে হতে পারেন খড়়গপুর পুরসভার চেয়ারম্যান। খড়গপুরে তৃণমূলের সমর্থনে পুর চেয়ারম্যান হওয়া নিয়ে জল্পনার জবাব দিতে এবার মুখ খুললেন বিজেপি বিধায়ক তথা কাউন্সিলর হিরণ চট্টোপাধ্যায়।

তৃণমূল জিতেছে তৃণমূলের চেয়ারম্যান হবে

তৃণমূল জিতেছে তৃণমূলের চেয়ারম্যান হবে

হিরণ চট্টোপাধ্যায়ের তৃণমূলে যোগ বা তৃণমূলের সমর্থনে খড়গপুর পুরসভার চেয়ারম্যান হওয়া নিয়ে জল্পনার জবাব দিতে মুখ খুললেন হিরণ। তিনি বিধানসভায় দাঁড়িয়ে এক প্রশ্নের উত্তরে জানালেন, তৃণমূল পুরসভায় জয়ী হয়েছে, তাহলে আমি বিজেপির কাউন্সিলর হয়ে কীভাবে পুরসভার চেয়ারম্যান হতে পারি। তৃণমূল জিতেছে তৃণমূলের চেয়ারম্যান হবে খড়গপুরে।

পুরসভার চেয়ারম্যান হওয়া সম্ভব নয় হিরণের

পুরসভার চেয়ারম্যান হওয়া সম্ভব নয় হিরণের

হিরণ চট্টোপাধ্যায় বলেন, খড়গপুর পুরসভায় ৩৫টি ওয়ার্ডের মধ্যে ২০টি ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এটা ত্রিশঙ্কু পুরসভা নয় যে ভোটাভুটির প্রয়োজন রয়েছে। তাই তাঁর পুর চেয়ারম্যান হওয়ার কোনও সম্ভাবনাই নেই। তিনি বিজেপির বিধায়ক আবার বিজেপির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাই তাঁর পক্ষে এবার পুরসভার চেয়ারম্যান হওয়া সম্ভব নয়।

পুর-চেয়ারম্যান হওয়ারও কোনও সম্ভাবনা নেই

পুর-চেয়ারম্যান হওয়ারও কোনও সম্ভাবনা নেই

খড়গপুর সদরের বিধায়ক তথা পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ চট্টোপাধ্যায় এদিন আরও বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে আমাকে নিয়ে লেখালেখি হচ্ছে। একজন অভিনেতা হিসেবে আমার বেশ লাগছে। কিন্তু যা সব লেখা হচ্ছে, তার কিছুই সত্যি নয়। সবকিছুই কল্পিত। তাঁর তৃণমূলে যোগ দেওয়ারও কোনও সম্ভাবনা নেই, আর খড়গপুর পুরসভার চেয়ারম্যান হওয়ারও কোনও সম্ভাবনা নেই।

অধিবেশনে যোগ দিতে গিয়ে বিড়ম্বনায় হিরণ

অধিবেশনে যোগ দিতে গিয়ে বিড়ম্বনায় হিরণ

সোমবার বিধানসভায় বাজেট অধিবেশনে যোগ দিতে এসেছিলেন হিরণ চট্টোপাধ্যায়। সেখানে এসে খনিক বিড়ম্বনায় পড়েন। তাঁকে অধিবেশনের প্রবেশ পথে আটকানো হয়। ফলে তিনি অধিবেশনে যোগ দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েন। তবে এরইমধ্যে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূলে যোগ দিয়ে খড়গপুরের পুর-চেয়ারম্যান হওয়া নিয়ে প্রশ্নবাণের মুখে পড়েন।

হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে জল্পনা, দিলেন জবাব

হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে জল্পনা, দিলেন জবাব

হঠাৎই রটে যায়, তৃণমূলের সমর্থনে বিজেপির কাউন্সিলর হিরণ চট্টোপাধ্যায় খড়গপুর পুরসভার চেয়ারম্যান হতে পারেন। প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ সরকার এবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে একরাশ অভিযোগ জমা হওয়ায় তাঁর চেয়ারম্যান হওয়ার সম্ভাবনী ক্ষীণ। যদি অন্য কেউ চেয়ারম্যান হন, তিনি তৃণমূলেরই কেউ হবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু হঠাৎ করেই খড়গপুরে জল্পনা শুরু হয়েছে বিজেপির হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে। তারপর তিনি জবাব দিলেন সেই জল্পনার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+