আম বাঙালির মুখে হাসি ফুটিয়ে দিঘায় জালে পড়ল টন টন ইলিশ
অবশেষে প্রাপ্তির ভাঁড়ার ভরল। হাসি ফিরল মৎস্যজীবীদের মুখে। দিঘার সমুদ্রে মৎস্যজীবীদের জালে পড়ল অনেক পরিমাণে ইলিশ।
অবশেষে প্রাপ্তির ভাঁড়ার ভরল। হাসি ফিরল মৎস্যজীবীদের মুখে। দিঘার সমুদ্রে মৎস্যজীবীদের জালে পড়ল অনেক পরিমাণে ইলিশ। রুপোলি শস্যের আগমনে শুধু মৎস্যজীবী নয়, আমবাঙালির মুখের হাসিও যে চওড়া হবে তা বলার অপেক্ষা রাখে না।

বৃহস্পতিবার বিকেল থেকে দিঘার মোহনায় ভীড়তে শুরু করেছে মৎস্যজীবীদের ট্রলার। ১৫ থেকে ২০ টন ইলিশ মোহনায় বিক্রি হয়েছে বলে খবর। ফলে খুশি মৎস্যজীবী থেকে বিক্রেতা ও ক্রেতারা।
পুজো প্রায় এসে গেল। ইতিমধ্যে জামাই ষষ্ঠী থেকে শুরু করে বেশ কয়েকটি বড় অনুষ্ঠানে বাজারে সেভাবে ইলিশের দেখা মেলেনি। যা পাওয়া গিয়েছিল তাতে দাম ছিল বেশ চড়া। এই মরশুমে সেভাবে মৎস্যজীবীদের জালে ইলিশের দেখা মেলেনি।
তবে গত কয়েকদিন ধরে পূবালী বাতাস হওয়ায় মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে ইলিশ। সেই ইলিশ নিয়ে একে একে তীরে ভীড়তে শুরু করেছে মৎস্যজীবীরা। ফলে ইলিশের দাম কিছুটা পড়বে বলেই আশা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications