স্বাধীনতা দিবসেই বাঙালির পাতে পড়বে কম দামে ইলিশ! কী বলছেন মৎস্যজীবীরা

স্বাধীনতা দিবসের দিন থেকেই পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ বাজারে আসবে এবং এর দাম সাধারণ মানুষের হাতের নাগালে থাকবে বলে মনে করছেন মৎস্যজীবীরা।

স্বাধীনতা দিবসের দিন থেকেই পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ বাজারে আসবে এবং এর দাম সাধারণ মানুষের হাতের নাগালে থাকবে বলে মনে করছেন মৎস্যজীবীরা। কারণ বঙ্গোপসাগরে নিম্ন চাপ কাটার পর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা উঠতেই সমুদ্রে পাড়ি দিয়েছেন মৎস্যজীবীরা। তারা বুধবার বিকাল থেকে ফিরে আসতে শুরু করবে এবং ট্রলারে করে প্রচুর পরিমাণে ইলিশ মাছ নিয়ে আসবে বলে মনে করছেন মৎস্যজীবীরা।

ভিড় দিঘায়

ভিড় দিঘায়

প্রতি বছর স্বাধীনতা দিবসের সময় দিঘা এলাকায় পর্যটকদের ভিড় থাকে। এই বছরও প্রচুর পর্যটক এই সময়ে দিঘায় থাকবেন। ইতিমধ্যে দিঘা এলাকায় প্রায় সব হোটেল বুকিং হয়ে গিয়েছে ‌বলে জানা গেছে। ফলে হোটেল মালিকরা মনে করছেন যে ইলিশ মাছ আসতে শুরু করায় সেই দিন ভরা সমুদ্রের মজা নেওয়ার পাশাপাশি ইলিশ মাছের নানা পদ ও মাছ ভাজা খাওয়ার আনন্দে মাতবে বাঙালি।

ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি

ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি

দিঘার মৎস্যজীবীদের সংগঠন জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ কাটতেই ইলিশের খোঁজে প্রায় আড়াই হাজার ট্রলার নিয়ে সমুদ্রে পাড়ি দিয়েছেন প্রায় কুড়ি হাজার মৎস্যজীবী। তারা বলেন যে এই বছর এই প্রথম এত সংখ্যক ট্রলার নিয়ে সমুদ্রে পাড়ি দিয়েছেন মৎস্যজীবীরা। তারা বৃহস্পতিবারের আগেই ফিরতে শুরু করবেন এবং সঙ্গে প্রচুর পরিমাণে ইলিশ মাছ নিয়ে আসবে। যার ফলে ইলিশ মাছের দাম সাধারণ মানুষের হাতের নাগালে আসবে।

আপাতত আকাল

আপাতত আকাল

তারা বলেন যে এই বছর সময়ে বর্ষা না আসায় এবং পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ায় বাজারে ইলিশ মাছের দেখা পাওয়া যাচ্ছে না। জুলাই মাসের শেষের দিকে সামান্য পরিমাণ ইলিশ মাছ উঠেছিল এবং তা বিক্রি হয় অনেক বেশি দামে। তার পর থেকে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়। ফলে পুবালি হাওয়া বইলেও সমুদ্রে পাড়ি দিতে পারেননি মৎস্যজীবীরা।

কমবে দাম আশা মৎস্যজীবীদের

কমবে দাম আশা মৎস্যজীবীদের

দিঘার মৎস্যজীবীদের সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামসুন্দর দাস জানান যে নিম্নচাপ কাটতে‌ ও নিষেধাজ্ঞা উঠে যেতেই মাছ ‌ধরার উপকরণ নিয়ে ট্রলারে করে বেড়িয়ে পড়েছে মৎস্যজীবীরা। তারা ফিরতে শুরু করলেই প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাবে ও দাম‌ও কমে যাবে।

[কর্ণাটকে ভয়াবহ বন্যা, বিপর্যস্ত জনজীবন, দেখুন দুর্দশার জলছবি]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+