পাহাড়ে বনধের ভ্রুকুটি, দার্জালিংয়ে পর্যটনে গিয়ে ঘোরতর বিপাকে পর্যটকরা
পুজো শুরুর দিনেই পাহাড়-পর্যটনে বাধ সেধেছে বনধের ভ্রুকুটি। শুক্রবার বনধ চলছে পাহাড়ে। শ্রমিকদের পুজো বোনাসের দাবিতে চা বাগানের শ্রমিকরা সামিল হয়েছেন বনধে।
পুজো শুরুর দিনেই পাহাড়-পর্যটনে বাধ সেধেছে বনধের ভ্রুকুটি। শুক্রবার বনধ চলছে পাহাড়ে। শ্রমিকদের পুজো বোনাসের দাবিতে চা বাগানের শ্রমিকরা সামিল হয়েছেন বনধে। শুক্রবার সকাল থেকে চা বাগান শ্রমিকদের ডাকা বনধের জেরে দার্জিলিং নিস্তব্ধ। শুধু দার্জিলিং নয়, কালিম্পং, কার্শিয়াং ও মিরিকেও বনধ চলছে।

এই বনধের ফলে শিলিগুড়ি থেকে কোনও গাড়ি উঠছে না পাহাড়ে। ফলে পাহাড় পর্যটনে ফের আশঙ্কার কালো মেঘ জমতে শুরু করেছে। কোনও যানবাহনই চলছে না। চা বাগান শ্রমিকদের দাবি, ২০ শতাংশ হারে পুজো বোনাস দিতে হবে। কিন্তু সেই দাবি মানা হয়নি চা বাগান মালিকদের পক্ষ থেকে।
চা বাগদান শ্রমিকদের ডাকা বনধে ডান-বাম একসঙ্গে হাত মিলিয়েছে। এমনকী শাসক তৃণমূলও সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে শ্রমিকদের দিকে। শুক্রবারের মধ্যে বোনাস সমস্যা না মিটলে গোর্খা জনমুক্তি প্রধান বিনয় তামাং আমরণ আনষনে বসবেন বলে জানিয়েছেন। বাম-কংগ্রেস-তৃণমূল একযোগে পাশে দাঁড়িয়েছে চা বাগান শ্রমিকদের।
আর এই বনধের জেরে চরম সমস্যার সম্মুখীন হয়েছে পাহাড় পর্যটন। পাহাড়ে পা রাখতে পারছেন না পর্যটকরা। পাহাড় শুনশান। যাঁরা পাহাড়ে রয়েছেন, তাঁরাও বের হতে পারছেন না। এই অবস্থায় বনঝরে ঝক্কি মিটিয়ে ফের কীভাবে পাহাড়ে পর্যটন স্বাভাবিক হয় সেদিকে তাকিয়ে পর্যটক, এমনকী পর্যটন-ব্যবসায়ীরাও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications