পান্তার সঙ্গে মেলেনি গরম আলুভাজা! সকালে ঘর থেকে উদ্ধার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর দেহ

গরম গরম আলুভাজার জন্য বায়না। মা সেই বায়না না মিটিয়ে বকাবকি করাতেই অস্বাভাবিক মৃত্যু উচ্চমাধ্যমিকের এক ছাত্রীর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের মালঞ্চ এলাকায়।

গরম গরম আলুভাজার জন্য বায়না। মা সেই বায়না না মিটিয়ে বকাবকি করাতেই অস্বাভাবিক মৃত্যু উচ্চমাধ্যমিকের এক ছাত্রীর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের মালঞ্চ এলাকায়।

পান্তার সঙ্গে আালু ভাজা না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা

পরিবার সূত্রে খবর, রাতে পান্তা ভাতে সঙ্গে আলুভাজা চেয়েছিল ডায়মন্ডহারবারের নেতড়া হাইস্কুলের এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী পল্লবী খামারু। গরম গরম আলু ভাজা দিয়ে পান্তা খাওয়া নিয়ে মায়ের সঙ্গে ঝগড়াও হয় পল্লবীর। এরপরেই ঘরের দরজা বন্ধ করে দেয়। বাড়িতে লোকেরা রাতে কিছুই বুঝতে পারেননি। সকালে অনেক ডাকাডাকির পরও না ওঠায় দরজা ভেঙে দেখা যায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সে। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান ঘটনাটি আত্নহত্যার। তবে এর পিছনে অন্য কোনও ঘটনা আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+