মে মাসের শেষেই উচ্চ মাধ্যমিক ফলাফল! পরীক্ষাদের ভবিষ্যতের কথা ভেবে বড় সিদ্ধান্ত সংসদের

WB Higher Secondary Exam Result 2023: সবকিছু ঠিক থাকলে মে'মাসে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। জুন মাসের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়সীমা এগিয়ে আনতে চাইছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর সেই লক্ষ্যেই কার্যত যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সংসদ। এমনটাই জানা গিয়েছে।

এই বছর গত ১৪ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয়েছিল ২৭ মার্চ। এবছর তাৎপর্যপূর্ণ ভাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে অনেক বেশি ছাত্র-ছাত্রী উচ্চ মাধ্যমিকে বসে। প্রায় সাড়ে আট লাখ পরীক্ষার্থী পরীক্ষায় বসে। সংসদ সূত্রে জানা গিয়েছে, ৮০ শতাংশের বেশি খাতা দেখার কাজ শেষ। এমনকি উত্তরপত্রে নম্বরও জমা পড়ে গিয়েছে বলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে।

পরীক্ষাদের ভবিষ্যতের কথা ভেবে বড় সিদ্ধান্ত সংসদের

মনে করা হচ্ছে বাকি খাতা দেখার কাজ আগামই কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আর তা তৈরি হয়ে গেলে চূড়ান্ত ফলাফলের তালিকা এবং রেজাল্ট তৈরি করতে বেশি সময় লাগবে না বলে জানা যাচ্ছে সংসদ সূত্রে। মূলত মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পরেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়ে থাকে। কিন্তু এবার অনেক আগেই রেজাল্ট প্রকাশের লক্ষ্যেই সংসদ কাজ করছে। মূলত ভবিষ্যতে যাতে পড়ুয়ারা সঠিক সিদ্ধান্ত আগেই নিতে পারে সেজন্যেই এহেন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

প্রকাশিত খবর অনুযায়ী, মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই যাতে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করা যায় সেই সংক্রান্ত নির্দেশ প্রশাসনিক কর্তাদের ইতিমধ্যে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর সেই লক্ষ্যেই সংসদ কাজ করছে বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সম্প্রতি জানিয়েছেন এই মুহূর্তে উত্তরপত্র গুলি মুল্যায়নের কাজ চলছে। নম্বরও ইতিমধ্যে আমাদের কাছে জমা পড়ছে।

Higher secondary result

তবে মে কিংবা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়ে যাবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি। তবে ঠিক কবে এই ফলাফল প্রকাশ করা হবে সে বিষয়ে বিস্তারিত ভাবে কিছুই জানাননি তিনি তবে সংসদের মধ্যের খবর সবকিছু ঠিক থাকলে মে মাসের শেষের দিকেই ফলাফল প্রকাশ করার টার্গেট রয়েছে। প্রত্যেক বছরের মতোই এবারও কয়েকটি নির্দিষ্ট ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে উচ্চমাধ্যমিকের ফলাফল জানা যাবে। সেই মতো wbchse.nic.ইন , wbresults.nic.ইন , www.exametc.কম এবং ডাব্লুডাবলুডাবু.indiaresults.com-এ ক্লিক করে পরীক্ষার ফলাফল জানা যাবে। প[আশাপাশি নির্দিষ্ট এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও উচ্চমাধ্যমের রেজাল্ট জানা যাবে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+