WB HS Result 2023: প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল, পাশের হার ৮৯.২৫ শতাংশ
WB HS Result 2023: প্রকাশিত হল ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Uccha Madhyamik Result 2023)। এরপুর থেকেই জল্পনা ছিল। সেই মতো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে ফলাফল।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি। তাঁর দাবি, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ২০২১ সালে কোভিডের কারণে মাধ্যমিক দেয়নি। ফলে এটাই তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা ছিল। মাত্র ৫৭ দিনের মাথাতে এদিন ফল প্রকাশ করা হল বলে জানিয়েছেন তিনি। যা খুবই তাৎপর্যপূর্ণ।
শুধু তাই নয়, এই বছর ছাত্রী ১.২৭ লক্ষ। যা ১৪.৮৪% ছাত্রের তুলনায় বেশি বলে জানিয়েছেন চিরঞ্জীব ভট্টাচার্য। এই বছর ৮২৪৮৯১ জন পরীক্ষা দিয়েছেন। ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন এই বছর পাশ করেছেন। উচ্চ মাধ্যমিকের পাশের হার ৮৯.২৫ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ।
এবার উচ্চমাধ্যমিকে পাশের নিরিখে ১০ নম্বরে পৌঁছে গেল কলকাতা। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও জয়জয়কার জেলার। পাশের হারে প্রথমেই রয়েছে পূর্ব মেদিনীপুর। মোট ৮৭ জন রয়েছেন প্রথম ১০-এ। হুগলি থেকে সবথেকে বেশি রয়েছে। প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে প্রথম। তিনি পেয়েছেন ৪৯৬ নম্বর। যা মোট নম্বরের ৯৯.২ শতাংশ।
পাশাপাশি দ্বিতীয় হয়েছেন এবার দুজন। বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয় থেকে সুষমা পাল। যিনি ৪৯৫ নম্বর পেয়েছে। এবং উত্তর দিনাজপুরের আবু সানা এই তালিকাও রয়েছেন। অন্যদিকে থার্ড পজিশনে আরও তিনজন রয়েছেন। নামগুলি হল- চন্দ্রবিন্দু মাইতি, পিয়ালি দাস এবং অনুসুয়া সাহা।

বলে রাখা প্রয়োজন, এবার উচ্চমাধ্যমিকে একাধিক নতুন ব্যবস্থা ছিল। ব্যবহার করা হয়েছে প্রযুক্তির। অন্যদিকে অ্যাডমিট কার্ডেও থাকবে কিউআর কোড। তবে আগামী ৩১ তারিখ থেকে উচ্চমাধ্যমিকের ফলাফলের হার্ড কপি নিতে পারবনে।
কীভাবে জানবেন উচ্চমাধ্যমিকের ফলাফল?
জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে যেমন ফলাফল জানা যাবে। এজন্যে দুটি ওয়েবসাইট রয়েছে। যেমন wbresults.nic.ইন, এবং wbchse.wb.gov.ইন। এছাড়াও www.exametc.কম এবং www.indiaresults.কম-এই ওয়েবসাইটগুলির মাধ্যমেও পরীক্ষার্থীরা রেজাল্ট জানতে পারবেন।
এছাড়াও একাধিক সংবাদমাধ্যমের ওয়েবসাইটের মাধ্যমেও খুব সহজেই উচ্চ মাধ্যমিকের ফলাফল জানতে পারবেন। পাশাপাশি এসএমএসের মাধ্যমেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। এজন্যে Write Message-অপশনে যেতে হবে। এরপর সেখানে WB12 স্পেস দিয়ে রোলনম্বর দেওয়ার প্রয়োজন আছে।












Click it and Unblock the Notifications