শুরু উচ্চমাধ্যমিক, বিশৃঙ্খলা রুখতে কী ব্যবস্থা গ্রহণ করল সংসদ

আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ১১ এপ্রিল পর্যন্ত। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ২৬ হাজার ২৯ জন। আগের বারের চেয়ে প্রায় ৫৩ হাজার জন বেশি পরীক্ষা দিচ্ছে এবছর।

শুরু উচ্চমাধ্যমিক, টোকাটুকি রুখতে কড়া ব্যবস্থা সংসদের

উচ্চমাধ্যমিক পরীক্ষায় টোকাটুকি ও জালিয়াতি রুখতে এবার কঠোর ব্যবস্থা নিয়েছে সংসদ। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া কোনওভাবেই যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় সেজন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শুধু ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই নয়, পরীক্ষা হলে গার্ড দেওয়া শিক্ষক-শিক্ষিকারাও পরীক্ষা চলাকালীন ফোন ব্যবহার করতে পারবেন না। এছাড়া প্রশ্নপত্রে বার কোড করে ট্র্যাকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

কোনও শিক্ষক ও অশিক্ষক কর্মী পরীক্ষা চলাকালীন সংসদের ঠিক করা নিয়ম লঙ্ঘন করলে জবাবদিহি করতে হবে। এছাড়া স্পর্শকাতর কেন্দ্রগুলিতে সংসদের তরফে বিশেষ পর্যবেক্ষক দল পাঠিয়ে নজরদারির ব্যবস্থাও করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+