১০ জনের বেশি পড়ুয়াকে ঢুকতে দেওয়া হবে না! কড়া বিধি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের
১০ জনের বেশি পড়ুয়াকে ঢুকতে দেওয়া হবে না! কড়া বিধি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের
নতুন করে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে বাংলায়। গত ২৪ ঘন্টায় ৯ হাজারের কাছাকাছি মানুষ বাংলায় করোনা সংক্রমিত হয়েছে। এই অবস্থায় কড়া কোভিড বিধি লাঘু করা হয়েছে রাজ্যে। জারি করা হয়েছে একগুচ্ছ নিষেধাজ্ঞাও। আপাতত পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল-কলেজও। কিন্তু এখনও পর্যন্ত মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বৃহস্পতিবার থেকেই ফর্ম ফিলাপ
ফলে সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্যে ফর্ম ফিলাম রয়েছে। আর তা সমস্ত স্কুলে গিয়ে করতে হবে। এখন স্কুলের পঠন পাঠন বন্ধ থাকলেও এই কাজ হবে। জানা গিয়েছে, জেলার স্কুলগুলিতে বৃহস্পতিবার থেকেই ফর্মফিলাপের কাজ শুরু হবে। আর তা চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত। তবে এই সময়সীমার পরেও ফর্ম ফিলাপ করার জন্যে ছাড় দেওয়া হয়েছে। তবে এর জন্যে ছাত্র-ছাত্রীদের কেন দেরি তা জানিয়ে এবং জরিমানা দিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্যে ফর্ম ফিলাপ করা যাবে। আর তা যাবে চলতি মাসেরই ২০ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত।

ফর্ম ফিলাপকে কেন্দ্র করে স্কুলগুলিতে আসবে ছাত্র-ছাত্রীরা
আর এই ফর্ম ফিলাপকে কেন্দ্র করে স্কুলগুলিতে আসবে ছাত্র-ছাত্রীরা। উচ্চ মাধ্যমিক স্কুলের পরীক্ষা শেষ করে কলেজ জীবনে পা রাখা। স্বভাবতই স্কুলগুলিতে ভিড় হতে পারে বলে আশঙ্কা। আর সেখানে দাঁড়িয়ে সংক্রমণ ছড়ানোর একটা আশঙ্কা রয়েছে। পড়ুয়া ছাড়াও স্কুলে আসবে শিক্ষক এবং অন্যান্য শিক্ষাকর্মীরাও। আর এই অবস্থায় বিশেষ সতর্কতা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। আর তাই ফর্ম ফিলাপের প্রক্রিয়া শুরু হওয়ার আগেই গাইডলাইন দিল সংসদ।

মানতে হবে বিধি
এই অবস্থায় সংসদের তরফে কড়া করোনা বিধি লাঘু করা হল। নয়া করোনা বিধিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে স্কুলে ১০ জনের বেশি পড়ুয়াকে ঢুকতে দেওয়া হবে না। স্কুলের মধ্যে কোনও জমায়েত করা যাবে না। কড়া ভাবে মানতে হবে স্বাস্থ্য বিধি। এছাড়াও স্যানিটাইজার সহ সমস্ত কিছু করতে বলা হয়েছে। এই বিষয়ে স্কুল কর্তপক্ষকে পুরো বিষয়টি সুনিশ্চিত করতে বলা হয়েছে।

২ এপ্রিল থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা
এখনও পর্যন্ত যা ঠিক তাতে আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর যা চলবে ২০ এপ্রিল পর্যন্ত। সকাল ১০টা থেকে বেলা ১টা ১৫ পর্যন্ত এই পরীক্ষা চলবে। একই দিনে একাদশের পরীক্ষা হবে বেলা ২টো থেকে বিকেল ৫টা ১৫ পর্যন্ত। উচ্চমাধ্যমিকের প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ। ফলে একেবারে দরজায় কড়া নাড়ছে পরীক্ষা। এই অবস্থায় কড়া বিধি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের












Click it and Unblock the Notifications