Higher Secondary 2022: 'হোম সেন্টারে'ই এই বছর উচ্চ মাধ্যমিক, থাকবেন বিশেষ পর্যবেক্ষকও
বিশেষ মূল্যায়ন পদ্ধতিতে নম্বর দেওয়া হয় পরীক্ষার্থীদের। যদিও সেই পদ্ধতিতে নম্বর দেওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। যদিও এই বছর করোনা পরিস্থিতি কাটিয়ে উঠেছে। আর সেই আশঙ্কা মিটতেই ধীরে ধীরে পুরানো অবস্থাতেই ফিরছে সমস্ত কিছু।
করোনার বাড়বাড়ন্তের জন্যে গত বছর পরীক্ষা নেওয়া যায়নি। বিশেষ মূল্যায়ন পদ্ধতিতে নম্বর দেওয়া হয় পরীক্ষার্থীদের। যদিও সেই পদ্ধতিতে নম্বর দেওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। যদিও এই বছর করোনা পরিস্থিতি কাটিয়ে উঠেছে। আর সেই আশঙ্কা মিটতেই ধীরে ধীরে পুরানো অবস্থাতেই ফিরছে সমস্ত কিছু।
ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষাও নেওয়া হয়েছে। আগামী ২ রা এপ্রিল অর্থাৎ বুধবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কড়া নিরাপত্তার মধ্যেই শুরু হচ্ছে এই পরীক্ষা।

করোনা বিধি মেনে পরীক্ষা
করোনার কারণে দীর্ঘ দুই বছর বন্ধ ছিল পরীক্ষা। যদিও ধীরে ধীরে সমস্ত কিছু স্বাভাবিক হচ্ছে। স্কুলগুলিও ধীরে ধীরে খুলতে শুরু করেছে। এই অবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। যথেষ্ট সতর্ক সংসদ। পরীক্ষা কেন্দ্রগুলিতে যাতে কড়া ভাবে কোভিড বিধি মানা হয় সে বিষয়টিকে নিশ্চিত করতে বলা হয়েছে। সোশ্যাল ডিসটেন্স, স্যানিটাইজার সহ সমস্ত বিষয় নিশ্চিত করতেও স্কুলগুলিকে বলা হয়েছে।

স্কুলেই হবে পরীক্ষা
এই প্রথম স্কুলেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগে অন্য স্কুলে গিয়ে দিতে হত পরীক্ষার্থীদের। কিন্তু এবার সেই নিয়মে বদল ঘটছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, হোম সেন্টারেই এবার উচ্চ মাধ্যমিক নেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা যাতে ভালো ভাবে নেওয়া যায় সেজন্যেই এই ব্যবস্থা বলেও দাবি শিক্ষা সংসদ সভাপতির। একই সঙ্গে পড়ুয়াদের সুবিধার কথাটাও এক্ষেত্রে ভাবা হয়েছে বলে দাবি।

বেড়েছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও -
করোনা পরিস্থিতিতে বদল ঘটেছে অনেক কিছুর। বদলেছে মানুষের অভ্যাস। সংক্রমণ কমলেও মাস্ক এবং সোশ্যাল ডিসটেন্স ব্যবহারে জোর দেওয়ার কথা বলা হচ্ছে। এই অবস্থায় এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে স্কুল কেন্দ্রের সংখ্যাও। তথ্য অনুযায়ী এবার মোট ৬ হাজার ৭২৭টি কেন্দ্রে হবে পরীক্ষা। গত কয়েক বছরের থেকে প্রায় তিনগুন বাড়ানো হয়েছে কেন্দ্রের সংখ্যা।

এই প্রথম থাকবে কেন্দ্রগুলিতে পর্যবেক্ষক
শান্তিপূর্ণ পরীক্ষা করানোটা বড় চ্যালেঞ্জ সরকারের। আর তাই দফায় দফায় বৈঠক হয় নবান্ন এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। এই প্রথম বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে নিয়োগ করা হবে এই পর্যবেক্ষকদের। সরকারি আধিকারিকদের বিশেষ দায়িত্ব দিয়ে স্কুলগুলিতে পাঠানো হবে। তাঁরা পুরো বিষয়ের উপর নজরদারি চালাবে। এছাড়া যেখানে পর্যবেক্ষক থাকবে না সেখানে সংসদের তরফে প্রতিনিধি থাকবে বলে জানা গিয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications