Cyclone Dana: ঘূর্ণিঝড় দানা বইছে ১২০ কিমি বেগে, ভয়ঙ্কর ছবি দিঘায়! পুরীতে একী কাণ্ড?

Cyclone Dana: ঘূর্ণিঝড় 'দানা'র 'ল্যান্ডফল' প্রক্রিয়া শুরু ওড়িশার উপকূলে। হাওয়া অফিস জানাচ্ছে, ঝড়ের সামনের অংশের (ফরওয়ার্ড সেক্টর) ওয়াল ক্লাউড স্থলভাগে প্রবেশ করেছে। ভিতরকণিকা ও ধামারার কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে সাইক্লোন দানা। স্থলভাগে প্রবেশ করার সময় এর গতিবেগ ছিল ১০০ থেকে ১১০ কিলোমিটার।

এই ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হতে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। জানা যাচ্ছে, ভিতরকণিকা ও ধামারায় এই মুহূর্তে ব্যাপক ঝড় (Cyclone Dana) চলছে। ঝোড়ো হাওয়া বইছে বালেশ্বর সহ বিস্তীর্ণ এলাকাতে। প্রায় ১২০ কিমি বেগে ঝড় বইছে বলেই খবর।

Cyclone Dana

তবে বিপদের আশঙ্কায় আগেই এই সমস্ত এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঝড় হতেই ওই সমস্ত এলাকাতে সম্পূর্ণ আলো বন্ধ করে দেওয়া হয়েছে। অন্ধকারে ডুবে গোটা এলাকা। ফলে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়টি স্পষ্ট নয়। তবে অন্য ছবি পুরীতে। গত দুদিনে সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে অন্যতম এই পর্যটন কেন্দ্র।

সমস্ত পর্যটকদের দ্রুত সৈকর শহর ছাড়ার কথা বলা হয়। যারা এখনও আছেন তাঁদের হোটেলের বাইরে আসতে বারণ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত সাইক্লোন দাপার দাপট শুরু হয়নি পুরীতে। একেবারে অদ্ভুত একটা নিস্তব্ধতা সেখানে। বিপদের আশঙ্কায় সমুদ্রের পারে লাগানো সমস্ত আলো খুলে দেওয়া হয়েছে। ফলে অন্ধকারে ডুবে গোটা এলাকা। শুধু সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাস শোনা যাচ্ছে অনেক দূর থেকে।

  • দেখুন বালেশ্বরের ভিডিও-

অন্যদিকে দিঘাতেও ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাব পড়তে শুরু করেছে। আগেই মেদিনীপুরের জন্য হাওয়া অফিসের তরফে লাল সতর্কতা দেওয়া হয়। সেই অনুযায়ী, ব্যাপক ঝোড়ো হাওয়া শুরু হয়েছে দিঘা, মন্দারমণি সহ বিস্তীর্ণ সমুদ্র উপকূলে। শুধু তাই নয়, তুলনামূলক একের পর এক বড়বড় ঢেউ আছড়ে পড়ছে। এমনকি গার্ডরেল টপকে সমুদ্রের জল ছাড়িয়ে যাচ্ছে।

তবে ঝড় দানা যত এগিয়ে আসবে উপকূলের দিন তত বৃষ্টি আরও বাড়বে বলে আভাস হাওয়া অফিস। আর তা হলে সমুদ্র সংলগ্ন এলাকায় জল পৌঁছে যেতে পারে বলেও আশঙ্কা। শুধু তাই নয়, দুপুর দুটো নাগাদ হাই টাইড থাকবে। সেই সময় পরিস্থিতি আরও জটিল হবে বলে আশঙ্কা প্রশাসনের। তবে লাগাতার নজরদারি চালানো হচ্ছে।

  • দেখুন মুহূর্তের সেই ভিডিও -

হাওয়া অফিস জানাচ্ছে, এই সিস্টেমটি (Cyclone Dana) পারাদ্বীপ রাডারের নজরদারিতে রয়েছে। অন্যদিকে কলকাতা সহ বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+