Lok Sabha Election 2024: রাত পোহালেই বাংলার চার লোকসভা কেন্দ্রে নির্বাচন, থাকছে নজিরবিহীন নিরাপত্তা

Lok Sabha Election 2024: কাউন্টডাউন শুরু! রাত পোহালেই নির্বাচন। দেশের পাশাপাশি ভোট হবে দেশের চারটি লোকসভা আসনে। সেগুলি হল, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই চার কেন্দ্রেই প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। বুথে বুথে যাচ্ছেন বুথ কর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

গোটা পরিস্থিতির উপর নজর রাখছে নির্বাচন কমিশনও (Election Commission of India)। বিগত দু'দফায় নির্বাচনের থেকে আগামীকাল মঙ্গলবারের নির্বাচনে (Lok Sabha Election 2024) বিশেষ নজর রাখছে কমিশন।

crpf in westbengal

  • Lok Sabha Election 2024: কড়া নিরাপত্তার মোড়কে হবে ভোট

তৃতীয় দফায় (Lok Sabha Election 2024) অনেক বেশি সতর্ক কমিশন। ৪ টি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যার মধ্যে মালদহের উত্তর এবং দক্ষিণ লোকসভা আসনে থাকবে ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, জঙ্গিপুর পুলিশ জেলায় থাকবে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মুর্শিদাবাদ পুলিশ জেলা ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

  • Lok Sabha Election 2024: নিরাপত্তায় থাকবে রাজ্য পুলিশ

মালদহ উত্তর-দক্ষিণ সহ চার লোকসভা (Lok Sabha Election 2024) কেন্দ্র মিলিয়ে মোট ১৩,৬০১ রাজ্য পুলিশ মোতায়েন করা হবে। যার মধ্যে মালদহ উত্তর ও দক্ষিণ লোকসভা ৫৪৮২, জঙ্গিপুর পুলিশ জেলা - ২৬২৮, মুর্শিদাবাদ পুলিশ জেলায় ৪৭২৪ এবং কৃষ্ণনগর পুলিশ জেলায় ৭৬৭ বাহিনী মোতায়েন করা হবে। মোট QRT থাকবে ৩৩১ টি সেকশন।

Lok Sabha Election 2024: চার লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট বুথ ও স্পর্শকাতর বুথের সংখ্যা...

  • মালদহ উত্তর

মাইক্রো অবজারভার - ৭৫
ক্রিটিক্যাল পোলিং স্টেশন/স্পর্শকাতর বুথ - ৬৫১
মোট বুথ - ১৮১২

  • মালদহ দক্ষিণ

মাইক্রো অবজারভার- ৭০
ক্রিটিক্যাল পোলিং স্টেশন/স্পর্শকাতর বুথের সংখ্যা - ৭০২
মোট বুথ - ১৭৫৯

  • জঙ্গিপুর

মাইক্রো অবজারভার- ৭০
ক্রিটিক্যাল পোলিং স্টেশন/স্পর্শকাতর বুথের সংখ্যা - ৭৬২
মোট বুথ- ১৮৫১

  • মুর্শিদাবাদ

মাইক্রো অবজারভার- ৭০
ক্রিটিক্যাল পোলিং স্টেশন/স্পর্শকাতর বুথের সংখ্যা - ১৫৬০
মোট বুথ - ১৯৩৮

মোট ৪ টি লোকসভা কেন্দ্র মিলিয়ে বুথের সংখ্যা ৭৩৬০ টি। অন্যদিকে স্পর্শকাতর বুথের সংখ্যা বর্তমানে ৩,৬৭৫ টি। নির্বাচন কমিশন সূত্রে খবর, তৃতীয় দফা নির্বাচনের (Lok Sabha Election 2024) ঠিক আগের রাতে অর্থাৎ আজ রাতে বাড়তে পারে মালদহের স্পর্শকাতর বুথের সংখ্যা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+