ঘূর্ণিঝড় 'ফণী'র মোকাবিলা! নবান্নে রিভিউ মিটিং মুখ্যসচিবের নেতৃত্বে

ঘূর্ণিঝড় ফণীর মোকাবিলায় নবান্নে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক। বৃহস্পতিবার দুপুরে এই বৈঠক হয়।

ঘূর্ণিঝড় ফণীর মোকাবিলায় নবান্নে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক। বৃহস্পতিবার দুপুরে এই বৈঠক হয়। সূত্রের খবর অনুযায়ী, ঘূর্ণিঝড় মোকাবিলায়
রাজ্য সরকারের তরফ থেকে চূড়ান্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় কোনও বিপর্যয় মোকাবিলায়, যাতে এনডিআরএফ-সহ বিভিন্ন দফতর আধিকারিকরা
প্রস্তুত থাকেন।

ঘূর্ণিঝড় ফণীর মোকাবিলা! নবান্নে রিভিউ মিটিং মুখ্যসচিবের নেতৃত্বে

সূত্রের খবর অনুযায়ী, সমুদ্র উপকূলের জেলাগুলিতে, যাঁরা কাঁচা বাড়িতে রয়েছেন, তাঁদেরকে সরানো হতে পারে। বলা যেতে পারে বিপর্যয় মোকাবিলায় রাজ্য
সরকার প্রস্তুত। দিঘা-সহ সমুদ্র উপকূলের পর্যটন কেন্দ্রগুলিতে যেমন প্রচার চলছে, প্রচার চলছে উপকূলের বসতি এলাকাগুলিতেও। যাতে বাসিন্দারা কোনও
রকমেই বিপর্যয়ের মধ্যে না পড়েন। সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ঝড় আসার আগেই তাঁদের সরিয়ে নেওয়া যায়, নির্দিষ্ট থাকার জায়গায় পৌঁছে দেওয়া
যায়।

বিপর্যয় মোকাবিলায় তারপুলিন, খাবার পাঠানো শুরু হয়ে গিয়েছে। এনডিআরএফ-এর এক আধিকারিক জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় তৈরি। প্রয়োজন অনুযায়ী, স্থানীয় প্রশাসনের
সাহায্য তাঁরা নেবেন।

এদিনের বৈঠকটি হয়, মুখ্যসচিবের নেতৃত্বে। বৈঠকে হাজির ছিলেন বিভিন্ন দফতরের সচিবরা। এনডিআরএফ, এসডিআরএফ-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
রাজ্য সরকারের তরফে আবেদনে বলা হয়েছে, আতঙ্কিত হওয়ার কিংবা আতঙ্কিত ছড়ানোর কোনও কারণ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+