এক দেশ এক আইনে সায় দিল্লি হাইকোর্টের, সারা দেশে কার্যকরের নির্দেশ কেন্দ্রকে
এক দেশ এক আইনের পক্ষে মত পোষণ করল দিল্লির উচ্চ আদালত। ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধিতে সায় দিয়ে কেন্দ্রকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিল আদালত।
এক দেশ এক আইনের পক্ষে মত পোষণ করল দিল্লির উচ্চ আদালত। ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধিতে সায় দিয়ে কেন্দ্রকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিল আদালত। উল্লেখ্য, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর এক দেশ এক আইনের পক্ষে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

ইউনিফর্ম সিভিল কোড বা সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তনের পক্ষে দিল্লি হাইকোর্ট বলেছে, বিবাহ ও বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ভিন্ন দেওয়ানি বিধির কারণে সমস্যা তৈরি হয়। শাহ বানো মামলার প্রসঙ্গ টেনে দিল্লি হাইকোর্ট বলে এহেন সমস্যা একান্তই কাম্য নয়। দেশের বর্তমান প্রজন্মকে সমস্যার মুখে ঠেলে দেওয়া হচ্ছে এর ফলে।
দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা এম সিং একটি আদেশ নামায় লেখেন, দেশে ধর্ম, সম্প্রদায় ও জাতপাতের মধ্যে ভেদাভেদ ক্রমশ মুছে যাচ্ছে। ভিন্ন আইনে দ্বন্দ্বের কারণে ভারতীয় যুবকদের জেরবার হতে হচ্ছে ভিন্ন ধর্মে বিয়ে ও বিচ্ছেদ নিয়ে। তাই অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা দরকার। কেন্দ্রীয় সরকার এ বিষয়ে পদক্ষেপ করুক।
এদিন দিল্লি হাইকোর্টের বিচারপতি বিভিন্ন মামলার প্রসঙ্গ টেনে ব্যাখ্যা করেন কেন অভিন্ন দেওয়ানি বিধির প্রয়োজন। ঐতিহাসিক শাহ বানো মামলার প্রসঙ্গ টেনে আদালত বলে, সংবিধানের অনুচ্ছেদ ৪৪-এর লমতে নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি চালু করার দায়িত্ব রাষ্ট্রের। সুপ্রিম কোর্টের যুক্তির কথাও এদিন তুলে ধরে উচ্চ আদালত।












Click it and Unblock the Notifications