ভোট-পরবর্তী হিংসা মামলায় নয়া মোড়! রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট

ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্টও। এই অবস্থায় রাজ্যজুড়ে কত সন্ত্রাস, কত অশান্তি, কী কী অভিযোগ জমা পড়েছে এবং পুলিশ কী কী ব্যবস্থা নিয়েছে তার পরিপ্রেক্ষিতে। স্বরাষ্ট্রসচিবের কাছে হলফনামা আকারে রিপোর্ট তল

ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্টও। এই অবস্থায় রাজ্যজুড়ে কত সন্ত্রাস, কত অশান্তি, কী কী অভিযোগ জমা পড়েছে এবং পুলিশ কী কী ব্যবস্থা নিয়েছে তার পরিপ্রেক্ষিতে। স্বরাষ্ট্রসচিবের কাছে হলফনামা আকারে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের।

রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট

ভোট-পরবর্তী হিংসা নিয়ে সম্প্রতি একটি মামলা হয়। সেই মামলার শুনানিতে আজ শুক্রবার বিশেষ বেঞ্চ গঠন করা হয়। বিশেষ বেঞ্চ গঠন করে কলকাতা হাইকোর্ট। ৫ জন বিচারপতি রয়েছেন এই বিশেষ বেঞ্চে। দুপুর ২টোয় এই মামলার শুনানি হয়।

সেখানেই হলফনামা চেয়েছে আদালত। কলকাতা আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস হাইকোর্টে মামলা দায়ের করেন।

তিনি উল্লেখ করেছিলেন, ভোট পরবর্তী যে অশান্তি হচ্ছে তাতে পুলিশ কার্যত নিষ্ক্রিয়। অভিযোগ জানালেও কোনও কাজ হচ্ছে না। প্রত্যেকের নিরাপত্তা এবং যাঁরা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাঁদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এই মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ গঠিত হয়।

মামলার শুনানিতে বলা হয়, আগামী সোমবার রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে রিপোর্ট জমা দিতে হবে হলফনামা আকারে। হলফনামায় রাজ্যকে জানাতে হবে রাজ্যজুড়ে কত সন্ত্রাস, কত অশান্তি, কী কী অভিযোগ জমা পড়েছে এবং পুলিশ কী কী ব্যবস্থা নিয়েছে।

অন্যদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এদিন আদালতে জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে যে রিপোর্ট তলব করা হয়েছিল তাও জমা দেওয়া হয়েছে।

আাগামী সোমবার দুপুর ২টোয় এই মামলার পরবর্তী শুনানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+