বেলডাঙা যাওয়ার পথে গ্রেফতার সুকান্ত মজুমদার, ঘটনায় কেন্দ্র-রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট
Beldanga Violence: মুর্শিদাবাদের বেলডাঙা যাওয়ার পথে গ্রেফতার সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । আর এই ঘটনার আঁচ এসে পড়ল কলকাতাতেও। প্রতীকী হাতকড়া হাতে পথে নেমে বিক্ষোভ বিজেপি নেতা-কর্মীদের। অবিলম্বে বিজেপি রাজ্য সভাপতিকে না ছাড়া হলে আন্দোলন আরও তীব্র করার ডাক বঙ্গ বিজেপির।
এমনকি কলকাতার প্রত্যেক মোড়ে অবরোধের ডাক দেওয়া হয়েছে। ঘটনায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অশান্তি এড়াতে রয়েছেন কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরাও (Beldanga Violence) । যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

গত কয়েকদিন ধরে উত্তপ্ত বেলডাঙা (Beldanga Violence)। দুই গোষ্ঠীর সংঘাতের ঘটনায় গত কয়েকদিন ধরেই সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বলেই খবর। বন্ধ রাখা হইয়েছে ইন্টারনেট ব্যবস্থা। এমনকি বিশাল পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে। এই অবস্থায় আজ বুধবার সড়ক পথেই মুর্শিদাবাদের বেলডাঙার উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু কৃষ্ণনগরে জাতীয় সড়কের উপরেই আটকে দেওয়া হয়। বিশাল পুলিশের ব্যারিকেড করে একদিকে আটকে দেওয়া হয় রাস্তা।
বাঁধা পেয়ে মাঝপথেই সুকান্ত মজুমদারের কনভয় আটকে পড়ে। এভাবে পুলিশ আটকানোয় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ব্যাপক বিক্ষইভ দেখাতে শুরু করেন বিজেপি নেতা-কর্মীরা। পুলিশের বাধা পেয়ে পথেই বসে পড়েন বিজেপি সভাপতি। যা নিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিশাল পুলিশ বাহিনী এনে বালুরঘাটের বিজেপি সাংসদকে গ্রেফতার করা হয়। এবং কোতয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে আটকে রয়েছেন তিনি।
ঘটনার পরেই কৃষ্ণনগরে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতা-কর্মীরা। ঘটনার আঁচ এসে পড়ে কলকাতাতেও। প্রতীকী হাতকড়া হাতে পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতা-কর্মীরা। যার জেরে কার্যত বন্ধ হয়ে যায় সেন্ট্রাল অ্যাভিনিউ। বঙ্গ বিজেপির দাবি, গত কয়েকদিন ধরে বেলডাঙাতে অশান্তি চলছে। ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে। আর তা সরজমিনে সুকান্ত মজুমদার দেখতে যাচ্ছিলেন। কেন তাঁকে গ্রেফতার প্রশ্ন তমঘ্নো ঘোষের। গণতঅন্ত্রের হস্তক্ষেপ বলেই দাবি তাঁর।
অন্যদিকে বেলডাঙ্গার ঘটনায় কেন্দ্র এবং রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলা হয়। মামলা শুনানি শেষে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী শুক্রবারের মধ্যে কেন্দ্র এবং রাজ্যকে এই রিপোর্ট জমা দিতে হবে বলেও এদিন নির্দেশে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications