মেয়রের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ কলকাতা হাইকোর্টের, পঞ্চায়েত ভোটে হিংসার জের

আসানসোল পুরসভার তৃণমূল কংগ্রেস মেয়র জিতেন্দ্রপ্রসাদ তিওয়ারির বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্ট একটি মামলায় জিতেন্দ্রপ্রসাদের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেয়।

আসানসোল পুরসভার তৃণমূল কংগ্রেস মেয়র জিতেন্দ্রপ্রসাদ তিওয়ারির বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্ট একটি মামলায় জিতেন্দ্রপ্রসাদের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেয়। পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময় বিজেপি প্রার্থীর উপর হামলার ঘটনা ঘটে। সেই ঘটনাতেই তৃণমূলের মেয়রের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিয়েছে আদালত।

মেয়রের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ কলকাতা হাইকোর্টের, পঞ্চায়েত ভোটে হিংসার জের

পঞ্চায়েতের মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বিজেপি প্রার্থীর দলপতি ঘড়ুইয়ের উপর দলবল নিয়ে আসানসোলের মেয়র জিতেন্দ্রপ্রসাদ হামলা করেন বলে অভিযোগ। অভিযোগ, মেয়রের উপস্থিতিতে বিজেপি প্রার্থীর হাতে ভোজালির কোপ মারা হয়। এই হামলার ঘটনার ভিডিও ক্লিপিংস দেখিয়ে অভিযোগ জানাতে গেলেও অভিযোগ নেয়নি পুলিশ। তার পরিপ্রেক্ষিতেই মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে।

হাইকোর্টে এই মামলার শুনানি শেষে বিচারপতি জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে পুলিশের কাছে। স্বভাবতই এই মামলায় চাপে আসানসোল পুরসভার মেয়র তৃণমূল কংগ্রেসের জিতেন্দ্রপ্রসাদ। পুলিশকেও এদিন ভর্ৎসনা করে হাইকোর্ট।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উঠেছে। সেই অভিযোগে বারবার মামলা উঠেছে হাইকোর্টে। বিভিন্ন মামলাতেই শাসক দল তীব্র ভর্ৎসনার মুখে পড়েছে। পঞ্চায়েত ভোটপর্ব মেটার পরও এখনও তার জের চলছে। এদিন মামলায় নতুন করে বিরোধীদের অভিযোগ স্বীকৃতি পেল। একইসঙ্গে প্রবল অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। অস্বস্তিতে রাজ্য সরকারও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+