High Court on Primary Recruitment: ২০২২ সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত নির্দেশ খারিজ বিচারপতির
২০২২ সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত নির্দেশ খারিজ করে দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন সেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে দিয়ে জানালেন, উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা অংশগ্রহণ করতে পারবেন না প্রাথমিক শিক্ষর নিয়োগ প্রক্রিয়ায়।
২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি চেয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আবেদন করা হয়েছিল। উ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের একাংশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হয়ে তাঁরা অনুমতিও পেয়েছিলেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তা অনুমোদনও করেন।

কিন্তু এদিন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সেই রায় খারিজ করে দিলেন। তিনি জানান, উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। সেই নির্দেশ খারিজ হওয়ায় উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের মাথায় হাত। তাঁরা আবার কী পরিকল্পনা নেন, সেটাই দেখার।
২০২২ সালের ২১ নভেম্বর উচ্চ প্রাথমিকের পার্শ্বশিক্ষরা প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পরিপ্রেক্ষিতে এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করনে প্রাথমিক চাকরিপ্রার্থীদের একাংশ।
সেই মামলায় আগেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ আগের রায় খারিজ করে দেন। এদিনের রায় দানের পর স্পষ্ট উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না।
এদিন ডিভিশন বেঞ্চের রায়ে সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানায়, উচ্চ প্রাথমিকের পার্শ্বশিক্ষক ও প্রাথমিক শিক্ষকদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা ও পরিকাঠামোর মধ্যে পার্থক্য রয়েছে। তাই উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না।












Click it and Unblock the Notifications