তৃণমূল নেতা কুরবান শা হত্যা-মামলায় আনিসুর রহমানের জামিনের আবেদন খারিজ

পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শা খুনের মামলায় অন্যতম অভিযুক্ত আনিসুর রহমানের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ এই নির্দেশ দেয়।

পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শা খুনের মামলায় অন্যতম অভিযুক্ত আনিসুর রহমানের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ এই নির্দেশ দেয়। গত বছরের অক্টোবর মাসে পুজোর সময় গুলি বিদ্ধ হয়ে খুন হন তৃণমূল নেতা কুরবান। এই মামলায় গত বছর ৪ নভেম্বর গ্রেফতার হয় আনিসুর রহমান।

কুরবান শা হত্যা-মামলায় আনিসুরের জামিনের আবেদন খারিজ

এই মামলায় জামিনের আবেদন করেন আনিসুর। তার আইনজীবীর দাবি, নিম্ন আদালতে পুলিশ চার্জ শিট পেশ করেছে, তাতে তাঁর মক্কেল যে এই খুনে জড়িত তার কোনও প্রমাণ পুলিশ দাখিল করতে পারেনি। ইতিমধ্যেই ৯৫ দিন জেলে রয়েছে সে। এবার তার জামিন দিক আদালত।

তবে পাবলিক প্রসিকিউটর শাশ্বত গোপাল মুখোপাধ্যায় জামিনের বিরোধিতা করে জানান, তার নির্দেশেই যে খুন হোয়েছিল তার যথেষ্ট প্রমাণ রয়েছে। দুষ্কৃতীরা খুন করার সময় অনিসুরের নাম ধরে চিৎকার করে। ঘটনাস্থলে আনিসুর উপস্থিত না থাকলেও তার পরিকল্পনা মতো যে খুন হয় তারও একাধিক প্রমাণ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+