লোকসভার প্রচার তাহলে শিকেয়! নদিয়ায় ৩০ এপ্রিল পর্যন্ত প্রবেশাধিকার নেই মুকুলের
নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের পরই বিজেপি নেতা মুকুল রায়ের দিকে অভিযোগের তির ছুঁড়েছিল তৃণমূল। গ্রেফতারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল রায়।
নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের পরই বিজেপি নেতা মুকুল রায়ের দিকে অভিযোগের তির ছুঁড়েছিল তৃণমূল। তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছিল। তারপরই গ্রেফতারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল রায়। আগেই হাইকোর্ট জানায়, মুকুল রায়কে গ্রেফতার করা যাবে না। এবার হাইকোর্টের নির্দেশ, তিনি ৩০ এপ্রিল পর্যন্ত নদিয়ায় প্রবেশ করতে পারবেন না।

সত্যজিৎ বিশ্বাস হত্যাকাণ্ডে মুকুল রায়কে কাঠগড়ায় তুলেছিল তৃণমূল। নদিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি থেকে শুরু করে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় পর্যন্ত এই খুনের নেপথ্যে মুকুল রায়ের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছিলেন। এমনকী তাঁর নামে লিখিত অভিযোগও দায়ের হয়েছিল।
এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল রায়। তাঁকে স্বস্তি দিয়ে হাইকোর্ট জানায়, মুকুল রায়কে গ্রেফতার করা যাবে না। এদিন ফের এই মামলায় হাইকোর্ট নির্দেশ দিল নিহত বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের মোবাই ফোন পরীক্ষার জন্য ফরেনসিকে পাঠাতে হবে। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপচি মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ আরও জানায়, ৩০ এপ্রিল পর্যন্ত নদিয়ায় প্রবেশ করতে পারবেন না মুকুল রায়।
একইসঙ্গে কোর্ট জানিয়ে দেয়, এই মামলায় মুকুল রায়ের বিরুদ্ধে সিআইডি ও পুলিশের তদন্তকারী অফিসাররা কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবেন না। উল্লেখ্য, এই ঘটনায় মুকুল রায়সহ চারজনের নামে এফআইআর দায়ের করা হয়। তৃণমূলের অভিযোগ নস্যাৎ করে বিজেপি সাফ জানিয়ে দেয়, এই হত্যাকাণ্ডে সিবিআই তদন্ত হোক, তাহলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।












Click it and Unblock the Notifications