Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্বস্তি দিয়ে আলাপন সংক্রান্ত মামলা কলকাতায় ফেরানোর নির্দেশ দিল হাইকোর্টের! সমালোচনার মুখে ক্যাট

দিল্লির প্রিন্সিপাল বেঞ্চের রায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের আনা মামলা স্থানান্তরে মামলায় বড় নির্দেশ আদালতের। গত বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি শেষ করে রায় দান স্থগ

দিল্লির প্রিন্সিপাল বেঞ্চের রায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের আনা মামলা স্থানান্তরে মামলায় বড় নির্দেশ আদালতের। গত বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি শেষ করে রায় দান স্থগিত রাখে অবকাশকালীন ডিভিশন বেঞ্চ।

কলকাতায় ফেরানোর নির্দেশ দিল হাইকোর্টের

কিন্তু আজ শুক্রবার এই সংক্রান্ত রায় দিয়েছে। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ এই রায় জানায়। শুক্রবার সেই রায় ঘোষণা করে ডিভিশন বেঞ্চ।

এদিন হাইকোর্টের নির্দেশের ফলে আপাতত কলকাতা থেকে দিল্লিতে সরছে না মামলা। ক্যাট সিদ্ধান্ত নিয়েছিল দিল্লিতে মামলা সরিয়ে নিয়ে যাওয়া হোক। ফলে এই রায়ে আপাতত স্বস্তিতে প্রাক্তন মুখ্যসচিব।

উল্লেখ্য, মামলা কলকাতা থেকে দিল্লিতে সরানো নিয়ে কার্যত শেষ শুনানিতেই একের পর এক তোপের মুখে পড়ে স্যাট। হঠাত করেই মামলা কলকাতা থেকে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। মামলার শুনানিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের প্রশ্ন, একদিন সময় না দিয়েই কেন মামলা ট্রান্সফার করা হল?

শুধু তাই নয়, এটা কোনও হট রেস নয় বলেও মন্তব্য বিচারপতির। শুধু তাই নয়, মামলার শুনানিতে কর্মিবর্গ মন্ত্রকের আইনজীবীর উদ্দেশে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য প্রশ্ন করেন, ''আপনাদের কি মনে হয় না যে আপনাদের এই পদক্ষেপের মাধ্যমে মামলাকারীকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়েছে?

আলাপনবাবুর দ্রুততা ছিল বলেই তিনি অবকাশের মধ্যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু আপনাদের তাড়াহুড়ো করার কি দরকার ছিল?'' যদিও দীর্ঘ শুনানি শেষে আদালত রায়দান স্থগিত রাখে।

তবে গত শুনানিতে কর্মিবর্গ মন্ত্রকের আইনজীবীর বক্তব্য ছিল, ''যে কোনও বেঞ্চে মামলা স্থানান্তর করার ক্ষমতা রয়েছে ক্যাট-এর চেয়ারম্যানের। দিল্লিতে আলাপনের সব নথি রয়েছে। তাই হয়তো ওই মামলা সরানো হয়েছে।'' এহেন বক্তব্যের সমালোচনার মুখে পড়তে হয় কেন্দ্রের আইনজীবীকেও।

আজ শুক্রবার সকালে এই সংক্রান্ত মামলার রায় দেয় কলকাতা হাইকোর্ট। মামলার রায়েও কার্যত স্যাটের সমালোচনা করেছে ডিভিশন বেঞ্চ। শুধু তাই নয়, রায়ের ক্যাটের নিরাপেক্ষতা নিয়েও প্রশ্ন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের।

আর এরপরেই ক্যাটের মামলা কলকাতায় ফেরানোর নির্দেশ দিল হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ। স্বভাবতই একদিকে ক্যাটের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল। অন্যদিকে কলকাতা হাইকোর্টের রায়ে এবার আলাপন মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+