মমতার মন্ত্রীর বড় ‘সেটব্যাক’! এসএসকেএম থেকে ভোরেই এইমসে নিয়ে যেতে হবে পার্থকে

মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম থেকে ভুবনেশ্বর এইমসে স্থানান্তরিত করার নির্দেশ দিল কলকাতা হইকোর্ট। সোমবার ভোরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বরে নিয়ে যেতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম থেকে ভুবনেশ্বর এইমসে স্থানান্তরিত করার নির্দেশ দিল কলকাতা হইকোর্ট। সোমবার ভোরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বরে নিয়ে যেতে হবে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে তাঁর সঙ্গে যাবেন এসএসকেএমে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসক এবং আইনজীবী।

মমতার মন্ত্রীর বড় ‘সেটব্যাক’! ভোরেই এইমসে যেতে হবে পার্থকে

হাইকোর্টের তরফে ভুবনেশ্বর এইমসকে নির্দেশ দেওয়া হয়েছে কার্ডিওলজি, নেফ্রোলজি, মেডিসিন, এন্ড্রোক্রিনোলজি বিভাগের চিকিৎসক নিয়ে একটি দল তৈরি করতে হবে। সেই দলের তরফে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করা হবে। সোমবার বিকেল তিনটের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার রিপোর্ট পেশ করতে হবে। রিপোর্টের প্রতিলিপি দিতে হবে তদন্তকারী আধিকারিক, এসএসকেএম হাসপাতাল ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে।

তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে নগর দায়রা আদালতের ইডির স্পেশ্যাল কোর্টে তোলার কী হবে? সে ব্যাপারেও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে জানিয়েছে, ইডির তদন্তকারী অফিসারকে ভার্চুয়াল মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়কে কোর্টে হাজির করার জন্য ব্যবস্থা রাখতে হবে। সোমবার বিকেল চারটে নিম্ন আদালতে শুনানি হবে পার্থ চট্টোপাধ্যায়ের মামলার।

এদিন পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএমের বাইরে কল্যাণী এইমসে শারীরিক পরীক্ষা করানোর কথা জানান ইডির আইনজীবীরা। কিন্তু কল্যাণী এইমসের উপর ভরসা নেই বলে জানান বিচারপতি বিবেক চৌধুরী। কল্যাণীতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে যথেষ্ট বিতর্ত রয়েছে। তাই ভুবনেশ্বরে এইমসে পরীক্ষার কথা বলেন বিচারপতি। ইডির আইনজীবী জানান, তাদের কোনও আপত্তি নেই। দিল্লি এইমসে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল ইডি। বিচারপতি বলেন, কোথাও নিয়ে যাওয়া যাবে না। প্রয়োজনে চিকিৎসকরা এখানে আসুন। পরবর্তী সময়ে অবশ্য ভুবনেশ্বর এইমসে এয়ার অ্যাম্বলেন্সে করে নিয়ে গিয়ে টিম তৈরি করে পরীক্ষার কথা বলা হয়েছে আদালতের পক্ষ থেকে।

এখানে উল্লেখ্য, শনিবার ব্যাঙ্কশাল আদালত প্রথমে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দুদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল। তারপর পার্থ চট্টোপাধ্যায় তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়ে এসএসকেএমে ভর্তির আবেদন জানান। রাজ্যের মন্ত্রীর সেই আবেদন মঞ্জুর করা হয়। কিন্তু আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে ইডি পাল্টা হাইকোর্টে আবেদন করে রবিবার।

শনিবার রাতে এসএসকেএম ভর্তি হন পার্থ চট্টোপাধ্যায়। ইডির অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায় অসুস্থতার নাটক করছেন। এসএসকেএম কর্তৃপক্ষও পার্থবাবুকে জেরা করার ব্যাপারে তাঁদের সঙ্গে সহযোগিতা করছেন না বলে ইডি আধিকারিকদের অভিযোগ। সেই অভিযোগের প্রেক্ষিতেই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ইডির আইনজীবীরা।

ইডির আইনজীবীরা হাইকোর্টে তাঁদের সওয়াল জবাবে বলেন, রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর এসএসকেএম হাসপাতালে গিয়ে ডনের মতো আচরণ করছেন। তদন্তকারী সংস্থা ইডির আইনজীবীরা সওয়াল করেন, তিনি এসএসকেএমে গিয়েছেন অসুস্থতার নাটক করে। বেছে বেছে তিনি এসএসকেএমের নাম নিয়েছেন, যাতে তিনি ইডির জেরার হাত থেকে নিজেকে দূরে রাখতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+