আগামী ২৩ জুনের মধ্যে ২০ হাজার কর্মীর ডিএ মেটানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের

এক সপ্তাহের মধ্যে রাজ্যের দুই বিদ্যুৎ সংস্থার প্রায় ২০ হাজার কর্মীর বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ। বকেয়া ডিএ'র পাঁচ ভাগের এক ভাগ মিটিয়ে দিতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আদালত অবমাননার মামলায় আজ শুক্রবার এমনটাই নি

২০ হাজার কর্মীর বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। আজ শুক্রবার এই বিষয়ে একটি মামলার শুনানি ছিল। সেখানেই এহেন নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে যে, আগামী ২৩ জুনের মধ্যেই বকেয়া ডিএ মেটাতে হবে। পাঁচ ভাগের এক ভাগ মিটিয়ে দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের। রাজ্যের দুই বিদ্যুৎ সংস্থার প্রায় ২০ হাজার কর্মীর বকেয়া ডিএ মেটাতে বলা হয়েছে। যা রাজ্যের এই সমস্ত কর্মীদের জন্যে অবশ্যই বড় স্বস্তির খবর। শুধু তাই নয়, কার্যত এই নির্দেশ সামনে আসার পরেই উৎসবে মেতে উঠেন কর্মীদের একাংশ।

বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ

বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ

বলে রাখা প্রয়োজন, দুই বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল বিচারপতি রাজশেখর মান্থা। সেই রায়কে চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চে মামলা হলে একই রায় বহাল রাখে আদালত। এমনকি পরবর্তীকালে ডিভিশন বেঞ্চের রায় বহাল রাখার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয় বিদ্যুৎ সংস্থা। একবার নয়, দুবার আবেদন করা হয়। কার্যত সুপ্রিম কোর্টেও ধাক্কা খায় বিদ্যুৎ সংস্থা। কেন ডিএ আটকে রাখা হয়েছে তা নিয়ে পালটা প্রশ্ন ওঠে। দীর্ঘ শুনানি শেষে দেশের সর্বোচ্চ আদালতও সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখে। দ্রুত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার পক্ষেই রায় জানায় আদালত।

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় দুই বিদ্যুৎ সংস্থার একাধিক কর্মী

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় দুই বিদ্যুৎ সংস্থার একাধিক কর্মী

কিন্তু এরপরেই বকেয়া ডিএ না মেটানোর অভিযোগ। এই বিষয়ে একাধিকবার সংস্থার কাছে দাবি জানানো হলেও কোনও সঠিক উত্তর পাওয়া যায়নি বলেই দাবি কর্মীদের। আর এরপরেই আদালত অবমাননার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় দুই বিদ্যুৎ সংস্থার একাধিক কর্মী। আজ শুক্রবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। আদালত অবমাননার অভিযোগে কর্মীরা আদালতের দ্বারস্থ হয়। আর সেই মামলাতেই এই নির্দেশ দিয়েছে আদালতের। স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এরপরে কিহবে তা আদালত পরের নির্দেশে জানাবে বলেও এদিন স্পষ্ট জানিয়ে দেয়।

 ডিএ সংক্রান্ত অন্য একটি মামলাতে ধাক্কা খায় রাজ্য সরকার

ডিএ সংক্রান্ত অন্য একটি মামলাতে ধাক্কা খায় রাজ্য সরকার

এদিনের কলকাতা হাইকোর্টে এহেন নির্দেশের পরেই স্বস্তিতে দুই সংস্থার কর্মীরা। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, এবার ডিএ মেটাতে বাধ্য সংস্থা। এরপরেও বকেয়া ডিএ না মেটানো হলে ফের আদালতের তাঁরা দ্বারস্থ হবেন বলেই জানিয়েছেন কর্মীরা। অন্যদিকে গত কয়েকদিন আগেই ডিএ সংক্রান্ত অন্য একটি মামলাতে ধাক্কা খায় রাজ্য সরকার। আদালতের নির্দেশে স্পষ্ট বলা হয়, মহার্ঘভাতা সরকারি কর্মীদের আইনত অধিকার। শুধু তাই নয়, স্যাটের নির্দেশ আগামী তিন মাসের মধ্যে কার্যকর করতে হবে বলেও নির্দেশে জানায় হাইকোর্ট। সম্প্রতি বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চে ডিএ সংক্রান্ত মামলার শুনানি হয়। সেখানেই এমনটাই নির্দেশ দিয়েছে। রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারেই ডিএ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+