Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সারদা-কাণ্ডে টাকা ফেরতে এক সদস্যের কমিটি তৈরির ভাবনা হাইকোর্টের, আশার আলো দেখছেন আমানতকারীরা

সারদা-মামলায় নয়া মোড়! বেশ কয়েক বছর কেটে গিয়েছে এখনও ক্ষতিপূরনে টাকা পাননি সারদায় ক্ষতিগ্রস্থ আমানতকারীরা। এই সংক্রান্ত বছরখানেক আগে একাধিক মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে।

সারদা-মামলায় নয়া মোড়! বেশ কয়েক বছর কেটে গিয়েছে এখনও ক্ষতিপূরনে টাকা পাননি সারদায় ক্ষতিগ্রস্থ আমানতকারীরা। এই সংক্রান্ত বছরখানেক আগে একাধিক মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে।

সারদা-কান্ডে টাকা ফেরতে এক সদস্যের কমিটি তৈরির ভাবনা

সেখানেই টাকা ফেরত দেওয়া নিয়ে কার্যত কিছুটা আশ্বাস কলকাতা হাইকোর্টের। এক সদস্যের কমিটি গড়ে টাকা ফেরত দেওয়া যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে কলকাতা হাইকোর্ট।

আর তাতেই আশার আলো দেখছেন সারদায় ক্ষতিগ্রস্থ আমানতকারীরা।

ইতিমধ্যে একাধিক চিটফান্ড মামলার তদন্তে কমিশন গঠন করে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু এখনোও সারদার ক্ষতিগ্রস্থ আমানতকারীরা কোনও ক্ষতিপূরণ পায়নি।

আর এখানেই এক সদস্যের কমিটি তৈরি করে টাকা ফেরত দেওয়া যায় কিনা সে বিষয়ে ভাবনা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল বেঞ্চের। যদিও কবে, কার নেতৃত্বে এই কমিটি তৈরি করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তবে আমানতকারীরা যাতে দ্রুত টাকা ফেরত পান সে কারণে এই কমিটি তৈরির কথা এদিন শুনানিতে জানায় আদালত। আগামী ২৯ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। সেখানে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর।

অন্যদিকে সারদা মামলায় রাজ্যের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। কেন এখনও শ্যামল সেনের টাকা আমানতকারীরা পেলেন না সে বিষয়ে এদিন প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, সারদা কেলেঙ্কারি ফাঁস হওয়ার পরে শ্যামল সেনের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হয়।

তৈরি করা হয় একটা ফান্ডও। ১৩৮ কোটি টাকার এই ফান্ড তৈরি হয়। কিন্তু সেই টাকা আমানতকারীদের দেওয়া হয়নি। কেন তা দেওয়া হল না তা নিয়ে এদিন প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, ফান্ড তৈরি করা হলেও সেখান থেকে রাজ্যের প্রয়োজনে বিভিন্ন সময়ে টাকা নেওয়া হয়েছে।

এই অবস্থায় কীভাবে টাকা ফেরত দেওয়া হবে টা নিয়ে প্রশ্ন ওঠে। এক্ষেত্রে পর্যবেক্ষণে বেঞ্চ বলে, যে টাকা পড়ে রয়েছে তৈরি ফান্ড সেখান থেকে আমানতকারীদের দেওয়া হবে। এছাড়াও গত কয়েকমাসে সিবিআই সারদার একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

সেখান থেকে পাওয়া টাকা সিবিআইয়ের অ্যাকাউন্টে রাখা আছে। দুটি অ্যাকাউন্টের টাকা এক সদস্যের কমিটি তৈরি করে ফেরত দেওয়া যায় কিনা সে বিষয়ে ভাবনা চিন্তা কলকাতা হাইকোর্টের।

আদালতের এহেন পর্যবেক্ষণে আশার আলো দেখতে শুরু করেছেন লক্ষাধিক আমানতকারী। সারদার পর কার্যত সমস্ত কিছু খুইয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সারদার আমানতকারীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+