SSC Scam: প্রাথমিকে ফের ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

প্রাথমিকে ফের চাকরি বাতিল করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ শুক্রবার নতুন করে আরও ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আজ শুক্রবার এই সংক্রান্ত একটি মামলার শুনানি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলা

প্রাথমিকে ফের চাকরি বাতিল করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ শুক্রবার নতুন করে আরও ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আজ শুক্রবার এই সংক্রান্ত একটি মামলার শুনানি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে।

চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

দীর্ঘ আবেদনের শুনানি শেষে ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়। যা অবশ্যই বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, প্রাথমিক স্কুলে বেআইনি ভাবে চাকরি পেয়েছেন এই অভিযোগে ২৬৯ জনের চাকরি বাতিল করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আর এরপরেই কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত হওয়া ২৬৯ জন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। যদিও শীর্ষ আদালত মামলাটি কলকাতা হাইকোর্টেই ফিরিয়ে দেন। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টকে চাকরি বাতিল হওয়া শিক্ষকদের বক্তব্য শোনার কথা বলে।

আর সেই নির্দেশ সামনে আসার পরেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আবেদন করেন অনেক শিক্ষক।

তাঁরা হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানান কলকাতা হাই কোর্টে। আজ শুক্রবার ৫৪ জন হলফনামা জমা দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে। আদালত বক্তব্য খতিয়ে দেখে ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়। একই সঙ্গে এক জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা যাচ্ছে।

আইনজীবীদের মতে, আগামীদিনে আরও বেশ কয়েকজনের চাকরি যেতে পারে বলে মনে করা হচ্ছে।

শিক্ষক দুর্নীতি নিয়ে একের পর এক কেলেঙ্কারি সামনে এসেছে। ফাঁকা ওএমআর সিট জমা দিয়ে, শুধুমাত্র ভুয়ো সুপারিশের ভিত্তিতে একাধিক চাকরি হয়েছে। এমন ভূরি ভূরি অভিযোগ সামনে আসাছে। আর এর মধ্যেই ফের একবার চাকরি বাতিলের নির্দেশ। আরও ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বলে রাখা প্রয়োজন, এর আগে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছিলেন, সুপ্রিম কোর্ট নিয়োগ বাতিল হওয়া ২৬৯ জনকে সুযোগ দিয়েছে। সেক্ষেত্রে তাঁরা যে নির্দোষ তা প্রমাণ করতে হবে বলে জানিয়েছিলেন আইনজীবী। তাঁদের হলফনামা জমা দেওয়ার কথাও বলা হয়েছে। সেই মতো আজ হলফনামা জমা পড়ে। আর তা দেখেই চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি। তবে এই নির্দেশ সঙ্গত বলে জানিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

অন্যদিকে রাজ্যের দমকল বিভাগের নিয়োগ নিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টের। শুধু তাই নয়, দমকল দফতরের কর্মী নিয়োগের প্যানেল বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্ট। আগের প্যানেল অনুযায়ী আপাতত দমকলে ফায়ার অপারেটর নিয়োগ নয় বলে স্পষত জানিয়ে দেওয়া হয়েছে আদালতের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+