এসএসসি দুর্নীতি মামলায় স্বস্তি! আজকের মতো পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরায় স্থগিতাদেশ
কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ চেয়ে আবেদন। আর সেই মামলাতেই সিঙ্গ
এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় স্বস্তি পেলেন পার্থ চট্টোপাধ্যায়। সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। নিয়োগ মামলায় আজ মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

আর এরপরেই বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে'র দ্বারস্থ হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী। এই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়। আর সেখানেই স্বস্তি মেলে তাঁর।
তবে আগামীকাল সাড়ে ১০ টায় ফের একবার এই মামলার শুনানি রয়েছে ডিভিশন বেঞ্চে। পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে বলে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে আদালতের তরফে। তবে আজ স্বস্তি পেলেও আগামীকাল বুধবার মামলা কোন দিকে গড়ায় সেদিকেই নজর সবপক্ষের। তবে আজ মঙ্গলবার সাড়ে পাঁচটার সময় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইতে হাজিরা দিতে হচ্ছে না।
পাশাপাশি ডিভিশন বেঞ্চ আরও মনে করছে, পরবর্তী শুনানি পর্যন্ত এই সংক্রান্ত যাবতীয় মামলা সিঙ্গেল বেঞ্চ স্থগিত রাখবে। দুই এজলাসে একই মামলা একসঙ্গে চলতে পারে না। কাল সকাল পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। যেহেতু সিঙ্গেল বেঞ্চের এদিনের পার্থ চট্টোপাধ্যায় সংক্রান্ত নির্দেশ দেখেনি, তাই ডিভিশন বেঞ্চ কারো নাম করছে না। সকাল সাড়ে ১০ টায় আবার এই মামলার শুনানি।
তবে কলকাতা হাইকোর্টের এহেন নির্দেশ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। দুর্নীতি ইস্যুতে তৃণমূল সরকারকে একহাত সিপিএম, কংগ্রেস সহ বিরোধীদের। এই প্রসঙ্গে প্রদেশ সভাপতি অধীর চৌধুরী বলেন, এই সরকারের একেবারে গোড়ায় পৌঁছে গিয়েছে দুর্নীতি। বাংলার মুখ্যমন্ত্রী সব জানেন। আর তাঁর নির্দেশেই সমস্ত দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তাঁর।
শুধু তাই নয়, প্রদেশ সভাপতির কথায়, এই বাংলার মুখ্যমন্ত্রী সমস্ত দুর্নীতিকে প্রশয় দিয়েছে। আর তা আশ্রয় করেই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে টিকে আছে বলেও তোপ। এই বিষয়ে সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, এটা লজ্জার বিষয়। পার্থ চট্টোপাধ্যায়ের উচিৎ হাজিরা দেওয়ার।
তবে তাৎপর্যপূর্ণ ভাবে এই বিষয়ে একেবারে স্পিকটি নট তৃণমূল। এই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে বলেন, পুরো ঘটনা বিচারাধীন। এই বিষয়ে কোনও মন্তব্য আমি করব না। উল্লেখ্য, নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগের মামলায় আব্দুল গনি আনসারীর দায়ের করা মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধায়।












Click it and Unblock the Notifications