Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের রহস্যমৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের রহস্যমৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গত ৬ এপ্রিল তাঁর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি সুইসাইড নোটে লিখে যান তাঁর মৃত্যর কারণ। যদিও এটি আত্মহত্যা নাকি রহস্যমৃত্যু তা নিয়ে ধন্দ তৈরি হয়। নিরঞ্জনের মৃত্যুর সঙ্গে তপন কান্দু খুনের ঘটনার যোগ রয়েছে বলে দাবি জানিয়ে সিবিআই তদন্তের আবেদন করে কংগ্রেস।

তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের আত্মহত্যায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজেশ মান্থারের বেঞ্চ নির্দেশ দেয়, নিরঞ্জন বৈষ্ণবের রহস্যমৃত্যু ঘটনারও তদন্ত করবে সিবিআই। কারণ তপন কা্ন্দু খুনের প্রত্যক্ষদর্শী ছিলেন নিরঞ্জন বৈষ্ণব। তপন কান্দুর খুনের ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর এই ঘটনার প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সকালে মর্নিং ওয়াকে গিয়েছিলেন নিরঞ্জন। তারপর দুপুরে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এর মাঝে কী ঘটল, সেই মিসিং লিঙ্কেই লুকিয়ে রয়েছে নিরঞ্জনের মৃত্যুর কারণ, এমনটাই মনে করছে তাঁর পরিবার।

কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের সঙ্গে প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুর যোগ থাকায়, তা সিবিআই তদন্ত হোক বলে দাবি জানিয়ে আসছিল কংগ্রেস। হাইকোর্টে তাঁরা আবেদনও জানান সিবিআই তদন্তের জন্য। হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। দময়ন্তী সেনের নজরদারিতে এই তদন্তের নির্দেশ দেয় আদালত। এবার পুরনো থানায় আগুন লাগার ঘটনার তদন্তও সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবি করলেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো।

উল্লেখ্য, ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সিবিআই এই ঘটনার তদন্তভার হাতে নিয়েছে। তারপরই একদিকে যেমন প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যু হয়েছে রহস্যজনকভাবে, তেমনই সোমবার ঝালদার পুরনো থানায় আগুন লেগে যায়। এই আগুন লাগার ঘটনাও পরিকল্পিত বলে দাবি কংগ্রেসের। ঝালদার কংগ্রেসর কাউন্সিলর খুনের ঘটনায় নথিপত্র নষ্ঠ করতেই েই আগুন লাগার ঘটনা বলে অভিযোগ উঠেছে।

এদিন ঝালদা থানার পুরনো বিল্ডিং-এ আগুন লাগার ঘটনায় পুলিশ এফআইআর করেছে। এই এফআইআরে কংগ্রেসের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নাম রয়েছে। অভিযোগ, কংগ্রেসের ওই কাউন্সিলরের নেতৃত্ব শোভাযাত্রা চলাকালীন বাজির আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। থানার বিল্ডিংয়ে আগুন ধরে যায়। যেহেতু কাউন্সিলরের নেতৃত্বে শোভাযাত্রা হচ্ছিল তাঁর নাম এফআইআরে রাখা হয়েছে। এরপর কংগ্রেস জানিয়েছে এলাকার বাসন্তী পুজোর শোভাযাত্রা ছিল। কমিটির সভাপতি হিসেবে কংগ্রেস কাউন্সিলর ছিলেন। পুলিশ পরিকল্পিতভাবে কংগ্রেস কাউন্সিলরকে ফাঁসাচ্ছে। এই ঘটনার সিবিআই তদন্তে যুক্ত করার আবেদন জানাচ্ছে কংগ্রেস। কারণ তপন কান্দুর হত্যাকাণ্ডের সঙ্গে এই ঘটনারও যোগ থাকতে পারে। পুলিশ থানায় আগুন নিয়ে গল্প সাজাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+