মমতার বিরুদ্ধে অবমাননার মামলা নিল না হাইকোর্ট! জানাল, মেরুদণ্ড এত ভঙ্গুর নয়',

বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন! এমনকি নজরুল মঞ্চে বিচারব্যবস্থা নিয়ে বিরূপ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই অভিযোগ আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারির। আর এরপরেই আজ মঙ্গলবার এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন ওই আইনজীবী

বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন! এমনকি নজরুল মঞ্চে বিচারব্যবস্থা নিয়ে বিরূপ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই অভিযোগ আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারির। আর এরপরেই আজ মঙ্গলবার এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন ওই আইনজীবী।
কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি।

এমনকি আদালত অবমাননার মামলাও দায়ের করার কথা বলেছিলেন। কিন্তু এই সংক্রান্ত মামলা দায়ের করার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট।

পাশাপশি আদালতের পর্যবেক্ষণ, বিচারব্যবস্থার মেরুদন্ড এত ভঙ্গুর নয় যে কোন ব্যক্তির মন্তব্যে তা ভেঙে যাবে। এমনকি আদালতের রায় নিয়ে বাইরে কে কি বলল তা নিয়েও আমি চিন্তিত নই। গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর।

নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করছে সিবিআই।

নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করছে সিবিআই।

কলকাতা হাইকোর্টের নির্দেশ স্কুল সার্ভিস কমিশনে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করছে সিবিআই। আর্থিক লেনদেনের বিষয়টি দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই মামলাতে ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। কিন্তু গ্রেফতারের পরেই পার্থবাবু'র অসুস্থতা নিয়ে শুরু হয় জোর জল্পনা। আদালতের নির্দেশ এসএসকেএমে ভর্তি করা হয়। আর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। সেই মামলাতে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর এইমসে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর নির্দেশ দেওয়া হয়।

 প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আর এই এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন ভুবনেশ্বরে পার্থ চট্টোপাধ্যায়কে পাঠানো হল তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এমনকি বাংলার এসএসকেএম কিংবা অন্যান্য হাসপাতালগুলি খারাপ তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের ছোঁয়া থাকা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি। এমনকি বিচারব্যবস্থায় বিজেপির কতটা প্রভাব রয়েছে তা জানেন বলেও মন্তব্য করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

আবেদন করেন বিজেপি নেতা

আবেদন করেন বিজেপি নেতা

মুখ্যম্নত্রীর এহেন মন্তব্যে আদালত অবমাননা হয়েছে। আর তা দাবি করেই মামলা করার আবেদন করেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সেই আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি বলেন, ''ওই মন্তব্যের কেন প্রতিবাদ করব? শুধু তাই নয়, রায়ের বিরুদ্ধে আইনি পথে চললে আমিও আইনি পথেই ব্যবস্থা গ্রহণ করি। যদি কোন মন্তব্য করাও হয়ে থাকে, সেটাও কলকাতা হাইকোর্টের একজন প্রধান বিচারপতির সামনে করেছেন। তিনি যদি মনে করেন যে বিচারব্যবস্থার অবমাননা হয়নি, আমিও তাহলে মনে করছি যে বিচারব্যবস্থা এত ভঙ্গুর নয়। নিজে সৎ থাকলে চিন্তার কিছু নেই, আমি রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি। ঘুমানোর কোন ওষুধ খেতে হয় না বলে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের।

 প্রাক্তন এক বিচারপতি উপস্থিত ছিলেন

প্রাক্তন এক বিচারপতি উপস্থিত ছিলেন

উল্লেখ্য, সোমবারের সরকারি ওই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও কলকাতা হাইকোর্টের প্রাক্তন এক বিচারপতি উপস্থিত ছিলেন। যিনি এক সময়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কাজ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+