Abhishek Banerjee: তদন্তের নির্দিষ্ট অংশে ঢুকতে চাইছেন না কেন? আদালতে প্রশ্নের মুখে ইডি
Abhishek Banerjee: ইডি দফতরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতেই হচ্ছে কিনা বৃহস্পতিবারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। তবে প্রাথমিকভাবে আদালতের পরামর্শ, প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় সশরীরে হাজির দেবে না। ১২ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত তথ্য দিচ্ছে সেটা দেখুন। আপনাদের প্রয়োজন মতো নথি পাচ্ছেন কিনা তার পরেই আপনারা অনেক ফের সমন ইস্যু করবেন।
এই বিষয় ইডির কি বক্তব্য আগামীকাল বৃহস্পতিবার আদালতে জানাবে ইডি। একই সঙ্গে, এদিন মামলার শুনানিতে নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের পর ইডির তদন্তে সন্দেহ প্রকাশ করল ডিভিশন বেঞ্চও। ইডির আচরণ নিয়ে হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, আপনারা কি এই তদন্তে নবীশ? তাহলে নতুবা তদন্তের নির্দিষ্ট অংশে ঢুকতে চাইছেন না কেন?

১৫ মাস হয়ে গিয়েছে, এখনও কে কোন কিনারা করতে পারছে না ইডি। পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাজিরার বিষয়ে ডিভিশন বেঞ্চ মনে করে তদন্তে সহযোগিতা করা উচিত। আদালতের পর্যবেক্ষণ, একজন সাংসদ, তার তো সম্পত্তির খতিয়ান জমা করতেই হয় নির্বাচনের সময়। সম্পত্তির খতিয়ান দিতে অসুবিধা কোথায়। সম্পত্তির খতিয়ান সংক্রান্ত নথি জমা দেওয়ার জন্য চাইলে হাইকোর্ট আরও দুসপ্তাহ সময় দিতে পারে।
মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চের আরও পরামর্শ, লিফস এন্ড বাউন্স কোম্পানির যা যা নথি প্রয়োজন ইডির তা সবটাই তুলে দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অতিরিক্ত যদি তথ্যের প্রয়োজন হয় তাহলে সেটা আদালতেই জানাতে হবে ইডিকে। তবে যে তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় জমা দেবেন সেটা মুখ বন্ধ খামে আদালতে জমা দিতে হবে। এনিয়েও ইডির কি বক্তব্য আছে তা জানতে হবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কিশোর দত্ত জানায় গত ২৫ এবং ২৯ সেপ্টেম্বরে নির্দেশ চ্যালেঞ্জ করা হয়েছে। তাঁর দাবি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কোন তদন্তকারী সংস্থার তদন্তে নজরদারি চালাতে পারে কিন্তু সুপার ভাইস করতে পারেনা। অর্থাৎ তদন্তকারী সংস্থা কিভাবে তদন্ত করবে সেটা আদালত ঠিক করে দিতে পারেনা।
এক্ষেত্রে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, বিচারপতি যদি রিপোর্টে সন্তুষ্ট না হয় তাহলে তো দ্বিতীয় বার রিপোর্ট তলব করবেই এতে অন্যায় কোথায়? সিঙ্গেল বেঞ্চে তার জায়গায় তিনি সঠিক। কারণ একটা যখন তদন্ত চলছে সেখানে সমস্ত কিছু খতিয়ে দেখবেন এটাই স্বাভাবিক নয়কি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি। আদালতের নজরদারিতে যখন তদন্ত চলছে তখন একটি তদন্ত টিমের সদস্যদের ভূমিকা খতিয়ে দেখবেন বলেও মন্তব্য আদালতের।












Click it and Unblock the Notifications