সাগর দত্ত হাসপাতালের পড়ুয়াদের ক্লাস করা ও পরীক্ষায় বসার অনুমতি হাইকোর্টের
সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের পড়ুয়াদের পক্ষে রায় দিল কলকাতা হাইকোর্ট৷ ছয় পড়ুয়া পরীক্ষায় বসার অনুমতি পেল। তবে শর্ত সাপেক্ষে এই অনুমতি দেওয়া হয়েছে৷ থ্রেট কালচারের অভিযোগ উঠেছিল বেলঘরিয়ার সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আরজি কর হাসপাতালে নৃশংস ঘটনা ঘটে ৮ আগস্ট৷ তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। রাজ্যের সরকারি হাসপাতালের দুর্নীতি সহ একাধিক কালো দিক জড়িয়ে পড়ে। সামনে আসে থ্রেট কালচারের ঘটনা৷ সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালেও এই অভিযোগ ওঠে।

অভিযোগের প্রেক্ষিতে ১১ জনকে চিহ্নিত করা হয়৷ তাদের মধ্যে পাঁচ জন ইন্টার্ন। আর ছয় জন ডাক্তারি পড়ুয়া। থ্রেট কালচারের অভিযোগে এই ১১ জনকে আর কলেজে ঢুকতে দেওয়া হবে না৷ সেই নিষেধাজ্ঞা জারি করেছিল কর্তৃপক্ষ। ফলে পড়ুয়াদের ক্লাস কীভাবে হবে? কীভাবে তারা পরীক্ষায় বসবেন? তাই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়৷
এই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পড়ুয়ারা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে শুনানি হয়। সেই শুনানিতে পড়ুয়াদের পক্ষেই রায় দিয়েছেন বিচারপতি। ছয় পড়ুয়া পরীক্ষায় বসতে পারবে। তাদের পরীক্ষায় বসার ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না। তবে একাধিক শর্ত দিয়েছেন বিচারপতি।
তারা পরীক্ষার সময় যেতে পারবেন কলেজে। বাকি সময় তারা ক্লাস করতে পারবেন কলেজে। কিন্তু হস্টেলে যেতে পারবেন না। কিছুটা স্বস্তি পেলেন পডুয়ারা। ছয় পড়ুয়া ক্লাস করা ও পরীক্ষায় বসার অনুমতি পেলেন। এর আগে একাধিক সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়ুয়াদের সাসপেন্ড করা হয়েছিল৷ আদালতের নির্দেশ তাদের ফের ক্লাস করা ও পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে। এবার এই হাসপাতালের পড়ুয়াদের পক্ষেই রায় গেল।












Click it and Unblock the Notifications