দিঘায় জগন্নাথ দেবের মন্দির করতে পারে হিডকো, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

দিঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে। সেই মন্দির তৈরির কাজ হিডকো করতে পারে৷ এই ছাড়পত্র দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হিডকো শুধু রাজারহাটের উন্নয়নের কাজ করতে পারে। এর বাইরের কোনও জায়গায় পরিকাঠামো উন্নয়ন করার ক্ষমতা হিডকোর নেই। এই দাবি মানতে চায়নি কলকাতা হাইকোর্ট।

দিঘায় প্রচুর টাকা ব্যয় করে মন্দির হচ্ছে৷ পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে এই মন্দির হচ্ছে৷ এবারের রথে এই মন্দির উদ্বোধন করা যাবে না। মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি এখনও। তবে রথ বেরোবে এই কথা জানা গিয়েছে। তার মধ্যেই এই মন্দির প্রসঙ্গে মামলা দায়ের হয়।

high court

এই মন্দির তৈরির কাজে হিডকো সংস্থা যুক্ত আছে। সরকারি অর্থ ব্যয়ে মন্দির তৈরি হচ্ছে৷ এই বিষয়ে কলকাতা হাইকোর্টে গত মঙ্গলবার মামলা দায়ের করা হয়। প্রায় ১৪৩ কোটি টাকা খরচ করে মন্দির তৈরি হচ্ছে বলে খবর। হিডকো কেন মন্দিরের কাজ করবে? সেই প্রশ্ন আদালতে তোলা হয়।

আজ বৃহস্পতিবার সেই মামলার রায় শুনিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এই আবেদনে মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্যের বিভিন্ন বিভাগ বিভিন্ন কাজ করতেই পারে। এতে ভুল কি আছে? প্রশ্ন রাখে কলকাতা হাইকোর্ট।

হিডকোর তত্ত্বাবধানে এই মন্দির দিঘাতে তৈরি হচ্ছে। ধর্ম নিরপেক্ষ দেশে কেন্দ্র ও রাজ্য সরকার কেন মন্দির তৈরি করবে? সেই প্রশ্ন উঠেছে। তবে মামলাকারীর কোনও বক্তব্যই আদালতে তেমন মান্যতা পায়নি বলেই খবর।
পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত রাজ্যের। তারা যে কোনও বিভাগকে দায়িত্ব দিতে পারে। সেক্ষেত্রে কোনও সমস্যা নেই। গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের।

ওই মন্দির বিষয়ে কোনও আপত্তি নেই আদালতের। কবে দিঘায় মন্দির উদ্বোধন হবে? সেই চর্চা চলছে। জোর গতিতে কাজ চলছে মন্দিরের। তবে এখনও অনেক কাজই বাকি রয়েছে। আগামী ৭ জুলাই এই মন্দির উদ্বোধন হওয়ার কথা আগে ছিল। কিন্তু ওই দিন মন্দির উদ্বোধন হবে না বলেই খবর।

তবে দিঘায় রথ বার করা হবে। এই রবিবার ৮ জুলাই রথযাত্রা। সেই উপলক্ষে জোর কদমে কাজ চলছে। নিউ দিঘা শহরে রথযাত্রা সম্পর্কে মাইকিং হচ্ছে কয়েক দিন ধরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+