WB HS exam 2024 schedule: ২০২৪ সালে উচ্চ মাধ্যমিকে কবে কোন পরীক্ষা? রইল সমস্ত খুঁটিনাটি তথ্য
WB HS exam 2024 schedule: চলতি বছরে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছে। প্রকাশ হয়েছে ফলাফলও। আর এরপরেই আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা ( Higher Seconary Exam - 2024) হয়েছে। তবে আগামী বছর মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষাও এগিয়ে আনা হয়েছে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ঘোষণা অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। যা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে আগামী বছর কেন উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে নিয়ে আসা হল তা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে। তবে মাধ্যমিক পরীক্ষাও এগিয়ে আনা হয়েছে। আর সেই কারনে উচ্চমাধ্যমিকের পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। পাশাপাশি আগামী বছর লোকসভা নির্বাচন রয়েছে।

সেই কারনেই ২৪ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে বলে মনে করা হচ্ছে। শুধু এগিয়ে আনা হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়েও বদল আনা হয়েছে। মূলত ১০ টা থেকে পরীক্ষা শুরু হত। তবে আগামী বছর ১২ টা থেকে শুরু হবে পরীক্ষা। চলবে বিকেল তিনটে ১৫ পর্যন্ত। ১৫ মিনিট প্রশ্নপত্র পড়া সহ বেশ কিছু কাজের জন্যে দেওয়া হবে। তবে কোন দিনে কি পরীক্ষা? ইতিমধ্যে সংসদের তরফে উচ্চ মাধ্যমিকের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। সেই মতো
২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি বাংলা প্রথম ভাষার পরীক্ষা। ইংরেজি ( প্রথম ভাষা), হিন্দি ( প্রথম ভাষা) র পরীক্ষা রয়েছে।

১৭ ফেব্রুয়ারি পরীক্ষা হবে- হেলথ কেয়ার, সিকিউরিটি, ইলেকট্রনিকস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপ্ররেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার - ভোকেশনাল সাবজেক্ট। এছাড়াও অটো মোবাইলের পরীক্ষা নেওয়া হবে সেদিন।
১৯ ফেব্রুয়ারি- পরীক্ষা হবে বাংলা দ্বিতীয় ভাষার। এছাড়াও ইংরেজি ( দ্বিতীয় ভাষা) , হিন্দি ( দ্বিতীয় ভাষা)
২০ ফেব্রুয়ারি-পরীক্ষা হবে অর্থনীতির।
ফিজিক্স, অ্যাকাউন্টেন্সি, এডুকেশন, এবং নিউট্রিশনের পরীক্ষা হবে ২১ ফেব্রুয়ারি।
২২ ফেব্রুয়ারি- পরীক্ষা হবে কম্পিউটার সায়েন্স, এনভারমেন্ট সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সহ আরও বেশ কয়েকটি বিষয়ের উপর পরীক্ষা হবে।
ফিলোজফি, সোশিওজি এবং কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিংয়ের ২৩ ফেব্রুয়ারি
২৪ ফেব্রুয়ারি- পরীক্ষা হবে সংস্কৃত, কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন-এর উপর।
২৭ ফেব্রুয়ারি- পরীক্ষা হবে ইতিহাস, ম্যাথমেটিক্স, সাইকোলজি, অ্যানথ্রোপলজির।
২৮ ফেব্রুয়ারি- পরীক্ষা হবে পলিটিকাল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেন্স স্টাডিজ
২৯ ফেব্রুয়ারির- পরীক্ষা হবে ভুগোল, স্ট্যাটিস্টিক সহ একাধিক বিষয়ের উপর।












Click it and Unblock the Notifications