হাতির তাণ্ডবে থরহরি বাঁকুড়ার বড়জোড়া, নষ্ট বাড়ি, ফসল

দলমা পাহাড় থেকে হামেশা নেমে আসে জংলি হাতির পাল। সাধারণত শীতকালে জঙ্গলের গাছপালা পাতা ঝরে গিয়ে ন্যাড়া হয়ে যায়। তাই খাবারের সঙ্কট দেখা দেয়। পেটের জ্বালায় দলমা পাহাড়ের জঙ্গল থেকে নেমে এসে লোকালয়ে হানা দেয় হাতির পাল। এবার হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০টি বাড়ি। ফসলের ক্ষেত তছনছ করে দিয়েছে হাতিরা।
স্থানীয় মানুষের বক্তব্য, আগে মশলা জ্বালিয়ে, ক্যানেস্তারা পিটিয়ে ভাগানো সম্ভব হত জংলি হাতিদের। এখন ওরা তাতে ভয় পাচ্ছে না। বরং ক্যানেস্তারা পেটালে শুঁড় উঁচিয়ে তেড়ে আসছে। বারবার বন দফতরকে বলা হলেও হাতি তাড়াতে তারা কোনও উল্লেখযোগ্য পদক্ষপ নেয়নি বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications