দিদির কথা রাখলেন হেমন্ত, ভোটের আগে বিজেপি বিরোধিতার পারদ চড়িয়ে শাহদের বোঝালেন স্টান্স
দিদির কথা রাখলেন হেমন্ত, ভোটের আগে বিজেপি বিরোধিতার পারদ চড়িয়ে শাহদের বোঝালেন স্টান্স
বাংলার ভোটে হেমন্ত সোরেনের দল জেএমএম প্রথমে ৪০ আসনে প্রার্থী দিতে পারে এমনটা শোনা গিয়েছিল। তা শুনেই প্রথমে বেশ ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা। পরবর্তীকালে দিদির তরফে হেমন্তের কাছে এক বার্তা যায় বলে দাবি করে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বেশ কয়েকটি সূত্র। এই নিয়ে মুখ খোলেন হেমন্ত নিজেও। এরপর বাংলার ভোটের আগে হেমন্ত সোরেন বুঝিয়ে দিলেন নিজের অবস্থান।

হেমন্ত সোরেন ও মমতা বন্দ্যোপাধ্যায়
ঘটনা জানুয়ারি মাসের। সেই সময় বাংলায় এসে প্রচারে নামেন হেমন্ত সোরেন। ঘটনাটা খুব একটা ভালো লাগেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ক্ষোভের সুরে দিদি বলেছিলেন,' আমি কি ঝাড়খণ্ড গিয়ে বাঙালি ভোট চাই?আগে ঝাড়খণ্ড সামলাও'। ততদিনে শোনা গিয়েছিল বাংলার বিধানসভা নির্বাচনের যুদ্ধে ৪০ টি আসনে প্রার্থী দিতে পারে হেমন্ত সোরেনদের পার্টি।

এরপর কী ঘটে?
এরপর জানা যায়, যে হেমন্ত সোরেন শিবিরের সঙ্গে তৃণমূলের শিবিরের কথা হয়েছে। বাংলার ভোটে মমতাদের পাশে হেমন্তদের থাকা ইঙ্গিত তখন থেকেই আসতে থাকে। হেমন্ত সোরেন সেই সময় বলেছিলেন,'উনি (মমতা) অনুরোধ করেছেন যাতে বাংলার নির্বাচনে তৃণমূলের পাশে থাকে জেএমএম।' সেই সময় হেমন্ত জানান, পুরো বিষয়টি দলের নেতা শিবু সোরেনের সঙ্গে কথা বলে তিনি নিজের অবস্থান স্পষ্ট করবেন।

দিদির কথা রাখলেন হেমন্ত
এদিক, বান্দোয়ানে তৃণমূল প্রার্থী সন্ধ্যারাণী টুডু ও রাজীব লোচনের জন্য প্রচারে নামেন হেমন্ত সোরেন। এদিনই এই সভা থেকে বিজেপির বিরুদ্ধে সুর তুলে নিজের অবস্থান স্পষ্ট করে দেন হেমন্ত। বলেন, বিজেপি যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন আদিবাসী ও দলিতদের উন্নতি হবে না। আদিবাসী একতা বিজেপি ভাঙতে চাইছে বলে দাবি করেন হেমন্ত।

তৃণমূলের সমর্থনে সুর চড়ান হেমন্ত
হেমন্ত সোরেন বলেন, মনে রাখবেন , এবারের ভোটে তৃণমূলের প্রার্থী রাজীব লোচন সরেন জিতলে ভাববেন আমি জিতেছি। আদিবাসী এক নেতা জিতেছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গই আগামী দিনে বিজেপির ভাগ্য নির্ধারণ করে দেবে।












Click it and Unblock the Notifications