২০২১-এর লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক! তৃণমূলে ফিরলেন লোকসভায় হেরে যাওয়া প্রভাবশালী নেত্রী
২০২১-এর বিধানসভা নির্বাচনের দিকে খেয়াল রেখে সংগঠনকে জোরদার করতে উঠেপড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান পর্ব চলছে। একইসঙ্গে নিজেদের দল থেকে অন্যদলে চলে যাওয়া নেতানেত্রী রাও ফে
২০২১-এর বিধানসভা নির্বাচনের দিকে খেয়াল রেখে সংগঠনকে জোরদার করতে উঠেপড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান পর্ব চলছে। একইসঙ্গে নিজেদের দল থেকে অন্যদলে চলে যাওয়া নেতানেত্রী রাও ফেরত আসছেন।

২১ জুলাই ভার্চুয়াল সভায় মমতা বন্দ্যোাপাধ্যায়ের আহ্বান
২১ জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে অন্যদলে চলে যাওয়া পুরনোদের দলে ফেরত আনার ক্ষেত্রে আহ্বান করেছিলেন। সঙ্গে বলেছিলেন ২০২১-এর নির্বাচনে তৃণমূলই ফের ক্ষমতায় আসবে। সেই সভা থেকেই সংগঠনে রদবদলের ইঙ্গিত ছিল। এরপর তৃণমূলের পাশাপাশি তৃণমূল যুব কংগ্রেসেও হয়েছে রদবদল।

শিবির বদল হেমা চৌবের
মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শিবির বদল করলেন মেদিনীপুরের হেমা চৌবে। তাঁর অন্য পরিচয় হল, তিনি সিপিআই-এর প্রাক্তন সাংসদ নারায়ণ চৌবের পুত্রবধূ। কংগ্রেস থেকে তিনি তৃণমূলে এলেন।

২০০৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা
২০০৪ সালের লোকসভা নির্বাচনে হেমা চৌবে পাশকুড়া আসন থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু সেই সময়কার সিপিআই প্রার্থী গুরুদাস দাশগুপ্তের কাছে হেরে যান। এরপরেই তিনি কংগ্রেসে যোগ দেন।

কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা
২০১১-র বিধানসভা নির্বাচনে তিনি গড়বেতা আসনে সুশান্ত ঘোষের বিরুদ্ধে হেরে যান। পরবর্তী সময়ে তিনি মহিলা কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন। ছিলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্যও।












Click it and Unblock the Notifications