বাংলা কাঁপাতে আসছেন বিজেপি, কংগ্রেসের হেভিওয়েটরা

আদবানি ও সোনিয়া
নয়াদিল্লি ও কলকাতা, ১৫ এপ্রিল: একটা-দু'টো নয়, ৪২ খানা আসন। তাই পশ্চিমবঙ্গের দিকে নজর কংগ্রেস, বিজেপি-র। দুই দলের হেভিওয়েটরা এখন পরপর প্রচারে আসতে চলেছেন রাজ্যে। বিজেপি-র রাজনাথ সিং, লালকৃষ্ণ আদবানি কিংবা কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী বাংলায় আসবেন ভোটের প্রচারে।

ইতিমধ্যে গত ৫ ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড ময়দানে জনসভা করে গিয়েছেন বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। তখন তাঁর সঙ্গে এসেছিলেন দলের সভাপতি রাজনাথ সিং-ও। সেই রাজনাথ সিং আগামীকাল অর্থাৎ ১৬ এপ্রিল বাংলায় আসছেন। সকালে তিনি কলকাতায় পৌঁছচ্ছেন। বীরভূমের রামপুরহাট, দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ তিনটি জনসভা করবেন তিনি।

বিজেপি-র 'পিতামহ ভীষ্ম' লালকৃষ্ণ আদবানি হুগলী জেলার ভদ্রেশ্বরে একটি জনসভা করবেন। হুগলী লোকসভা আসনের বিজেপি প্রার্থী চন্দন মিত্র এবং শ্রীরামপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী বাপি লাহিড়ীর সমর্থনে তিনি বক্তব্য রাখবেন। এই উপলক্ষে হুগলী জেলা পুলিশে এখন সাজো-সাজো রব পড়ে গিয়েছে। প্রসঙ্গত, লালকৃষ্ণ আদবানি শুধু বিজেপি নেতাই নন, দেশের প্রাক্তন উপ প্রধানমন্ত্রীও বটেও।

অন্যদিকে, ২১ এপ্রিল রাজ্যে আসছেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। তিনি মুর্শিবাবাদ ও উত্তর দিনাজপুরে জনসভা করবেন। এর আগে জলপাইগুড়িতে জনসভা করেছেন তিনি। বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর উদ্যোগে তিনি দ্বিতীয়বার রাজ্যে আসছেন।

পরের দিনই অর্থাৎ ২২ এপ্রিল মালদহ এবং উত্তর দিনাজপুরে নির্বাচনী জনসভা করবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। প্রসঙ্গত, মালদহ দক্ষিণ এবং মালদহ উত্তর আসনে যথারীতি কংগ্রেস প্রার্থী করেছে গনি খানের পরিবারের লোকেদের। মালদহ দক্ষিণে প্রার্থী হয়েছেন আবু হাসেম খান চৌধুরী। আর মালদহ উত্তরে প্রার্থী মৌসম বেনজির নুর। সোনিয়া ও রাহুল গান্ধী সভা উপলক্ষে প্রশাসনের কাছে সব ধরনের সহযোগিতা চেয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। সোনিয়া, রাহুল গান্ধী রাজ্যে এসে প্রচার করলে ভোটপ্রাপ্তির হার বাড়বে বলে মনে করছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+