কলকাতার তাপমাত্রা সামান্য কমল, কড়া শীতের আমেজ আর কতদিন, জেনে নিন

কলকাতার তাপমাত্রা সামান্য কমলেও, জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সর্তকবার্তা রয়েই গেল। আপাতত মকর সংক্রান্তি পর্যন্ত এই শীতের আমেজ রয়েই যাবে। এমনটাই মনে করছে আলিপুর হাওয়া অফিস।

কলকাতার তাপমাত্রা সামান্য কমলেও, জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সর্তকবার্তা রয়েই গেল। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। আপাতত মকর সংক্রান্তি পর্যন্ত এই শীতের আমেজ রয়েই যাবে। এমনটাই মনে করছে আলিপুর হাওয়া অফিস।

কলকাতার তাপমাত্রা সামান্য বাড়ল, কড়া শীতের আমেজ আর কতদিন, জেনে নিন

এবছরের মতো তাপমাত্রা এর থেকে আর বেশি কমবে না। এমনটাই মনে করছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম থেকে আসা ঠান্ডা বাতাসও আপাতত স্থিতিশীল অর্থাৎ সেখানে তাপমাত্রা খুব একটা কমছে না। অন্যদিকে, বঙ্গোপসাগরের যে নিম্নচাপটির জন্য সরাসরি উত্তর দিক থেকে সিকিমের বরফ ছোঁয়া বাতাস রাজ্যে ঢুকছিল তা দুর্বল হয়ে গিয়েছে। ফলে তাপমাত্রা আর কমবে না। বরঞ্চ আস্তে আস্তে তা বাড়বে। তবে মকর সংক্রান্তি প্যন্ত কলকাতার তাপমাত্রা ১২ থেকে ১৩-র বেশি হবে না। এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

ডিসেম্বরে তাপমাত্রা বাড়লেও, বছরের শুরু থেকে মোটামুটি কমের দিকেই ছিল তাপমাত্রার পারদ। সোমবার তা কমে হয় ১০. ৫ ডিগ্রি। এ মরশুমে সেটাই ছিল সর্বনিম্ন। অর্থাৎ কলকাতার শীতলতম দিন। মঙ্গলবার তা ছিল ১১ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

কলকাতার তাপমাত্রা সামান্য বাড়ল, কড়া শীতের আমেজ আর কতদিন, জেনে নিন

কলকাতার তাপমাত্রায় কিছুটা নিম্নগতি থাকলেও, জেলাগুলিতে তাপমাত্রা আপাতত নিচের দিকেই থাকবে। থাকবে শৈত্যপ্রবাহের সতর্কতাও।

কনকনে ঠান্ডায় বাংলায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ডেবরায় মৃত্যু হয়েছে দুই প্রৌঢ়ের। শীতের আগুন পোহাতে গিয়ে করিমপুরে অগ্নিদগ্ধ হয়েছেন ৩ মহিলা।

দিল্লির মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, উত্তর ভারতে শৈত্যপ্রবাহের জন্য বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশায় প্রবল শীত। ওই রাজ্যগুলিতে শীতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের তাপমাত্রায় সেরকম কোনও হেরফের হবে। আপাতত দিনকয়েক শীতের আমেজ পাওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+